Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ছাত্রীকে দেহ ব্যবসায়ী বানালো চেয়ারম্যান
অপরাধ-দুর্নীতি

ছাত্রীকে দেহ ব্যবসায়ী বানালো চেয়ারম্যান

By iNews DeskNovember 18, 2019Updated:November 18, 20193 Mins Read

ছাত্রীকে দেহ ব্যবসায়ী বানালো চেয়ারম্যান

Advertisement
ধর্ষকদের বাঁচাতে এক ছাত্রীকে যৌনকর্মী বানানোর অভিযোগ উঠেছে টাঙ্গাইলের নাগরপুরের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উপজেলার ধুবড়িয়া গ্রামে।

জানা যায, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান তার পরিষদের প্যাডে ওই কলেজ ছাত্রীকে দেহ ব্যবসায়ী ও তার নিরীহ কৃষক বাবাকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে এ মাসের ৫ তারিখ প্রতিবেদন দাখিল করেছেন। এদিকে এ ঘটনার পর থেকে লোকলজ্জার ভয়ে ১২ দিন যাবৎ বাড়ি থেকে বের হতে পারছেন না ওই ছাত্রী। বন্ধ হয়ে গেছে তার কলেজে যাওয়া। ধর্ষনের সঠিক বিচার পাবে কিনা সে বিষয় নিয়েও উদ্বিগ্ন পরিবারটি।

কলেজ ছাত্রীর বাবা বলেন, চেয়ারম্যান আমার পরিবারকে মিথ্যা অপবাদ দিয়েছেন। চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে গ্রাম থেকে চলে যেতে নির্দেশ দিয়েছেন। পরিবার নিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।

ধর্ষণ মামলার আসামিরা হলেন, সারুটিয়াগাজি গ্রামের জয়ধর শেখের ছেলে মো. জুয়েল রানা (২২), ধুবড়িয়া গ্রামের হায়েদ আলীর ছেলে মো. শিপন (২৬), মো. রিপন (২৩), উফাজ (৪২) ও একই গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. রিয়াজ মিয়া (২১)।

মামলা তুলে নেয়ার জন্য পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে তারা। সিআইডি মামলার তদন্ত রিপোর্ট দাখিলের পর আসামিরা আরও ভয়ংকর হয়ে উঠে। আসামিরা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। আসামিরা ধুবড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানকে দিয়ে ধর্ষনের বিষয়টিকে ধামাচাপা দিয়ে উল্টো ভিকটিমকে দেহ ব্যবসায়ী ও তার বাবাকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে আসামিদের পক্ষে একটি প্রতিবেদন প্রকাশ করে।

তবে সিআইডি প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলার কলেজ ছাত্রীর বাবা একজন হত দরিদ্র কৃষক। তিনি দিন মজুরের কাজ করেন এবং এক প্রবাসীর বাড়িতে স্ত্রী ও চার কন্যা সন্তান নিয়ে দূর্বিষহভাবে বসবাস করে আসছেন। মেয়েটি ২০১৮ সালে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় হতে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানিকগঞ্জ জেলার দৌলতপুরে এক কলেজে লেখাপড়া করে আসছে। ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ওই ছাত্রীর সঙ্গে জুয়েল রানার পরিচয় হয়। জুয়েল এ ছাত্রীকে ভালোবাসার প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। পরে জুয়েল রানা ধর্ষণের ঘটনাটি ঘটায়। সিআইডি’র তদন্ত কর্মকর্তারা ঐ কৃষকের পরিবারের বিরুদ্ধে মাদক ও দেহ ব্যবসার কোন অভিযোগ পাননি।

টাঙ্গাইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এস আকবর খান বলেন, আদালত কর্তৃক কাউকে দোষী না করা পর্যন্ত কোন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা তো দূরের কথা মাদক ও দেহ ব্যবসায়ী বলে কাউকে আক্রান্ত করার এখতিয়ার কারও নেই। সেক্ষেত্রে চেয়ারম্যান যে প্রতিবেদন দিয়েছেন তা সম্পূর্ণ আইন বহির্ভূত।

এক্ষেত্রে চেয়ারম্যানের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, চেয়ারম্যান কলেজ ছাত্রীর বিরুদ্ধে যে প্রতিবেদন দিয়েছেন তা সঠিক নয়। এ পরিবারের নামে মাদক ও দেহ ব্যবসার বিষয়ে এলাকায় ও থানায় কোন অভিযোগ নেই। এ মামলার আসামিরা মেয়ের পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে এবং আসামিরা পলাতক আছে। মেয়েটির পরিবারের নিরাপত্তার প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে।

এ ব্যাপারে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি বলেন, আমি চেয়ারম্যান। আমি প্রতিবেদন দিতে পারি তাই দিয়েছি। ছাত্রীর বিরুদ্ধে মাদক ও দেহ ব্যবসার ক্ষেত্রে কোন মামলা আছে কি না আমি জানিনা। এলাকার লোকজন বলেছে তাই আমি এ প্রতিবেদন দিয়েছি।

এর আগে ১২ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়েল রানা ধুবরিয়া বাচ্চু মিয়ার ব্রিজের সামনে থেকে বন্ধুদের সহযোগিতায় ওই ছাত্রীকে জোর পূর্বক তুলে নিয়ে ধর্ষন করে। তিনদিন আটকের পর ধর্ষণের শিকার ছাত্রীটি কৌশলে বাড়ী থেকে পালিয়ে এসে তার বাবা-মাকে ঘটনাটি জানায়।

পরিবারটি গ্রামের মাতাব্বদের ধর্ষনের বিষয়টি অবগত করেন। ধর্ষনের বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবশালী মাতাব্বররা বিভিন্ন সময়ে তালবাহানা ও সময়ক্ষেপন করে আসেন। ফলে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ১ নভেম্বর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

June 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

June 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

June 10, 2026

Latest News

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa