Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি কর্মস্থল কক্সবাজার, থাকেন বরিশাল!
অপরাধ-দুর্নীতি

কর্মস্থল কক্সবাজার, থাকেন বরিশাল!

By Shamim Rezaসেপ্টেম্বর 28, 20193 Mins Read

image-136283

Advertisement
জুমবাংলা ডেস্ক : ২৮ বছরের কর্মজীবনের বেশির ভাগ সময় তিনি কাটিয়েছেন একই কর্মস্থলে। তার কর্মস্থল কক্সবাজার, কিন্তু থাকেন বরিশাল শহরে! কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যসহকারী মো. হুমায়ুন কবির কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

জানা যায়, বেশির ভাগ সময় কর্মস্থলে অনুপস্থিত হুমায়ুন কবির বরিশাল শহর ও নিজ উপজেলা বাকেরগঞ্জে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তৈরি করেছেন ছয়তলা বাড়ি। বরিশাল শহরে ২০ শতাংশসহ বাকেরগঞ্জে ১০১ শতাংশ জমি কিনেছেন। তার এই সম্পদ গড়ার উৎস নিয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামবাসীর মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

স্থানীয় গোলাম সরোয়ার নামের এক ব্যক্তি সম্প্রতি দুদকের বরিশাল অফিসে একটি অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নামে দুদকের কর্মকর্তারা।

অভিযোগের পাওয়ার সত্যতা নিশ্চিত করে দুদকের বরিশাল অফিসের সহকারী উপপরিচালক আল আমিন জানান, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তদন্ত রিপোর্ট দেয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

তার বিরুদ্ধে দুদকে দেওয়া অভিযোগ সত্য নয় বলে দাবি করছেন হুমায়ুন কবির। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাকে হয়রানি করার জন্য একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে অভিযোগ দিয়েছে।’ এই প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন তিনি।

দুদকে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, হতদরিদ্র মৃত আতাহার আলী মল্লিকের চার ছেলের মধ্যে তৃতীয় হুমায়ুন কবির। অন্য তিনজন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন।

এইচএসসি পাস হুমায়ুন কবির ১৯৯১ সালে পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী পদে চাকরি নেন। এরপর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন এলাকায় তিনি বদলিও হন। কিন্তু কাগজে-কলমে ওই সব কর্মস্থলে থাকলেও তিনি বেশির ভাগ সময় অবস্থান করেন বরিশাল শহর ও বাকেরগঞ্জের পৈতৃক বাড়িতে।

অভিযোগ এবং সরেজমিনে বিভিন্নজনের সঙ্গে আলাপ করে জানা যায়, স্বল্প বেতনের হুমায়ুন কবির তার ২৮ বছরের চাকরিকালীন বরিশাল মহানগরীর তিন এলাকায় ২০ শতাংশ জমি কিনেছেন। তার নিজ গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে মোট ১০১ শতাংশ জমি সাব কবলা করেন, যার আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। বরিশাল মহানগরীর ধান গবেষণা রোডের ১০ শতাংশ জমির মধ্যে পাঁচ শতাংশের ওপর তৈরি করেছেন ছয়তলা বাড়ি। এর নির্মাণকাজ এখনো চলছে।

অভিযোগকারী গোলাম সরোয়ার দুর্নীতি দমন কমিশন বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকের কাছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে লিখিত আবেদন জানান।

হুমায়ুন কবির তার উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে কর্মস্থলে অনুপস্থিত থাকেন বলে জানা গেছে। কয়েক দিন আগে এ প্রতিবেদক হুমায়ুন কবিরের বক্তব্য নেয়ার জন্য মোবাইল ফোনে কথা বলার সময় তার কাছে জানতে চান তিনি কোথায় আছেন। হুমায়ুন কবির তখন বরিশাল শহরের ধান গবেষণা রোডের নির্মাণাধীন মৌসুমী ভবনে আছেন বলে জানান। দুই দিনের ছুটি নিয়ে বরিশাল এসেছেন।

একই সময়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে ফোন করা হলে তিনি জানান, কার্যসহকারী হুমায়ুন কবির অফিসেই রয়েছেন।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা বরিশাল দুদকের সহকারী উপপরিচালক আল আমিন জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’ সূত্র : ঢাকা টাইমস্।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

জুন 10, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa