Advertisement
জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে মো. মতিয়ার রহমান শেখ (৪৮) নামের একজন ভুয়া আইনজীবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন আইনজীবীরা।

রোববার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এরপর বিকেলের দিকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুহা. ফখরুল ইসলাম তার বিরুদ্ধে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মুহা. ফখরুল ইসলাম জানান, চিলমারী উপজেলার শেখপাড়া রাধাবল্লভ গ্রামের আবদুর রহমান শেখের পুত্র মো. মতিয়ার রহমান শেখ নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিচারপ্রার্থীদের কাছ থেকে মামলা পরিচালনার নামে টাকা-পয়সা নিয়ে প্রতারণা করে আসছে। এ অবস্থায় রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে কালো কোর্ট ও টাইপরা মতিয়ার রহমান শেখের সঙ্গে কয়েকজনের তর্কাতর্কি শুরু হয়। এ সময় কয়েকজন আইনজীবী সেখানে গেলে মতিয়ার রহমান শেখ নিজেকে আইনজীবী বলে দাবি করে ভিজিটিং কার্ড দেখায়। এতে সন্দেহ হলে আইনজীবীরা তাকে আটক করে। এরপর জেরার মুখে স্বীকার করে সে আইনজীবী নয়। বাড়িতে সাইনবোর্ড টানিয়ে এবং কালো কোট টাই পরে মাঝে মাঝে আদালতের আশপাশে ঘোরাঘুরি করে বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিলও।

তিনি আরও জানান, জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ২৩০ জন। এই তালিকায় তার নাম নেই। তা ছাড়া সমিতির সদস্যদের কেউ তাকে চেনেন না।

এ প্রসঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান জানান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়ের করা এজাহার পেয়েছেন। মামলা রুজুর প্রক্রিয়া চলছে। সোমবার (১২ অক্টোবর) আসামি মো. মতিয়ার রহমান শেখকে আদালতে সোপর্দ করা হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.