
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে লম্পট সাইফুল ইসলামের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের টানে শনিবার গভীর রাতে প্রবাসীর ঘরে প্রবেশ করে সাইফুল। পরে স্থানীয় লোকজন টের পেলে আপত্তিকর অবস্থায় দুই জনকে আটক করে। এরপর তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে।
প্রবাসীর ভাই রিপন অভিযোগ করে বলেন, লম্পট সাইফুলকে এলাকাবাসী আটক করলে নাঙ্গলকোট দক্ষিণ পাড়ার লোকজন এসে তাকে ছেড়ে নেয়ার জন্য আমাদের উপর হামলা করে আমাকে আহত করেন। সাইফুল আমার ভাইয়ের সংসার নষ্ট করে দিয়েছে।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, এলাকাবাসীর সংবাদের ভিত্তি ওই এলাকা থেকে তাদের উভয়কে আটক করে নিয়ে আসি। কেউ এখনও কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



