Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম বিয়ে করা আর বিয়ে দেয়ার দায়িত্ব ও ধর্মীয় বিধান
ইসলাম ধর্ম মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

বিয়ে করা আর বিয়ে দেয়ার দায়িত্ব ও ধর্মীয় বিধান

By Shamim Rezaসেপ্টেম্বর 14, 2019Updated:সেপ্টেম্বর 14, 20193 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রিয় পাঠক আসুন, কমপক্ষে একজনের বিয়ের জন্য চেষ্টা করি। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা আইয়ামা (বিবাহহীন) তাদের বিয়ে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও… (২৪:৩২)।

সূরা নুরে আল্লাহ আদেশ দিয়েছেন যে পুরুষের স্ত্রী নেই অথবা যে নারীর স্বামী নেই তারা অবিবাহিত; বিপত্নীক, বিধবা, তালাকপ্রাপ্তা যেই হোক না কেন, তাদের বিয়ের ব্যবস্থা করতে। আল্লাহর আদেশ এখানে কত সুস্পষ্ট। যে সাথীহারা, তার জন্য বৈধ সাথীর ব্যবস্থা করতে আল্লাহ হুকুম দিয়েছেন। আমাদের দেশের ক’জন অভিভাবক এ আদেশ সম্পর্কে খোঁজ রাখেন?

অনেক পিতা এবং পিতার অবর্তমানে চাচা, বড় ভাই এ দায়িত্ব পালনে শোচনীয়ভাবে ব্যর্থ। এ জন্যই অভিভাবকদের এ পবিত্র কর্তব্যের কথা মনে করিয়ে দিতে চাই, যেটার কথা তারা বেমালুম ভুলে বসে আছেন।

কিছুদিন আগে একজন মহিলা তার এক আত্মীয়ার বায়োডাটা দিলেন। বললেন, ওই বিধবার কম বয়সে বিয়ে হয়েছিল। এখন বয়স ৪০। তিনি নতুন করে জীবন শুরু করতে চান। সন্তানদের আপত্তি নেই। অভিভাবক হিসেবে বড় ভাইয়ের ফোন নম্বর দিলেন যেহেতু ওই বিধবার মা-বাবা মারা গেছেন।

আমরা যখন বড় ভাইকে ফোন করলাম, তিনি জানালেন বোনের বিয়েতে তিনি আগ্রহী নন। পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করতে বললেন। আরেকজন পরিচিত মহিলা যার বয়স ৩৭-৩৮, এখনও অবিবাহিতা। তার বড় দুই ভাইয়ের কাছে একাধিকবার বায়োডাটা চাওয়ার পরও তারা সেটা দিলেন না। বাবা বেঁচে থাকতে থাকতেই মেয়ের বিয়ে দিয়ে না গেলে, পরে দেখা যায়, ভাইরা এ দায়িত্ব পালনে আগ্রহ করেন না। বাংলাদেশের এ রকম বহু ঘটনা আছে। এসব মেয়ে লজ্জায় নিজে থেকে কাউকে বলতে পারে না বিয়ের কথা। মনে মনে স্বপ্ন দেখে নিজের সংসারের কিন্তু ভাইরা তো উদাসীন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে কেউ যদি বিয়ের পয়গাম নিয়ে আসে, তবে তার চরিত্র পছন্দনীয় হলে অবশ্যই বিয়ে দিয়ে দাও। এমন না করলে দেশে প্রচুর অনর্থ দেখা দেবে (তিরমিজি)।

অথচ আমাদের দেশে দেখা যায়, ছেলে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী, শুদ্ধ কোরআন তিলাওয়াত করে, শিক্ষিত, রোজগার করে অথচ ঢাকায় ফ্ল্যাট নেই বা দেশের বাড়িতে তাদের পাকা বাড়ি নেই, এসব অজুহাতে সেই ছেলের বিয়ের প্রস্তাবকে ফিরিয়ে দেয়া হয়।

এভাবে হয়তো বাবা, বড় ভাইরা বিয়ের খরচকে এড়িয়ে যান। তা ছাড়া বাংলাদেশে যৌতুক সমস্যা ভয়াবহ। ছেলে পক্ষ বিয়ের আগে অগ্রিম যৌতুক নিয়ে সেখান থেকে দেনমোহর পরিশোধ করে। আবার প্রতি রোজা আর ঈদের সময় ফলের মৌসুমে চাপ দিয়ে শ্বশুরবাড়ি থেকে টাকা ও নানা রকম জিনিস আদায় করে নেয়। এ অত্যাচারের হাত থেকে বাঁচতে অনেক পরিবার আর মেয়ের বিয়ে না দিয়ে তাকে বিনা পয়সার কাজের লোক হিসেবে ঘরে রেখে বান্দি বানাচ্ছে।

অনেক বাবা, ভাই বিধবা, তালাকপ্রাপ্তা মেয়ে-বোনের জন্য খরচ করতে অপছন্দ করেন। অথচ হাদিসে এসেছে, যারা বিধবা নারীর ভরণপোষণের দায়িত্ব নেয়, তারা যেন আল্লাহর পথে জিহাদকারী এবং নিরলস নামাজি ও সদা রোজা পালনকারী (বুখারি ও মুসলিম)।

যে ব্যক্তি দুইজন বা তিনজন কন্যার ভরণপোষণ করে কিংবা দুটি বোন বা তিনটি বোনের ভরণপোষণ করে এবং এ অবস্থায় তার মৃত্যু হয় বা তারা তার থেকে আলাদা হয়, তাহলে আমি ও সে এভাবে জান্নাতে থাকব। এ কথা বলে শাহাদাত ও মধ্যমাকে একত্র করলেন (সহিহ ইবনে হিব্বান, হাদিস ৪৪৮)।

আবু দাউদের রেলওয়েতে আছে অর্থাৎ সে যদি তাদের শিক্ষাদান করে, তাদের প্রতি অনুগ্রহ করে এবং তাদের পাত্রস্থ করে, তাহলে সে জান্নাতের হকদার হবে (সুনানে আবু দাউদ, হাদিস ৫১৪৭)।

আশা করি, কোনো মুসলিম বাবা, ভাই আর মেয়ে আর বোনকে বোঝা মনে করবেন না। ইনশাআল্লাহ, এরাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। আজকাল অনলাইনে ফ্রি ঘটকালি সাইট আছে। আপনার বিধবা, তালাকপ্রাপ্তা, অবিবাহিতা বোন, মেয়ের বায়োডাটা আজই পাঠিয়ে দিন তাদের কাছে। অনেক দেরি করেছেন, তওবা করে এখনই তাদের বিয়ের জন্য চেষ্টা করা শুরু করুন।

লেখক :  জাবীন হামিদ, এডমিন, ইসলামিক মেট্রিমনি

islamic.matrimony.2010@gmail.com

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

জুন 12, 2026
ইসলাম

সুদ, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

জুন 12, 2026
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

জুন 11, 2026
Latest News
জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

ইসলাম

সুদ, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa