Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ‘ডিবি’ পরিচয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
অপরাধ-দুর্নীতি

‘ডিবি’ পরিচয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 6, 2021Updated:March 6, 20212 Mins Read
‘ডিবি’ পরিচয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘ডিবি’ পরিচয়ে পরিতোষ চন্দ্র ধর (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জ থানায় গত ২৩ ফেব্রুয়ারি একটি মামলা করেছেন।

শুক্রবার (৬ মার্চ) বিষয়টি সাংবাদিকদের জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

গত ২০ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে বলে মামলা সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী পরিতোষ।

তিনি জানান, শ্যালক জীবন ধর (২৮) ও ভায়রা শিলীপ কুমার ধরের (৫৩) সঙ্গে যৌথ মালিকানায় চট্টগ্রামের হাটহাজারী দারুস সালাম মার্কেটে অলঙ্কারের ব্যবসা করেন তিনি। ২০ ফেব্রুয়ারি ব্যবসায়িক কাজে রাজধানীতে আসেন পরিতোষ। পুরান ঢাকার তাঁতি বাজারের রিজভী জুয়েলার্স থেকে ৬০ ভরি স্বর্ণ বিক্রি বাবদ ৩৮ লাখ টাকা বুঝে নেন তিনি। একটি কালো রংয়ের কাঁধে ঝোলানো ব্যাগে ৩০ লাখ এবং লাল রংয়ের একটি শপিং ব্যাগে বাকি ৮ লাখ টাকা নিয়ে তিনি চট্টগ্রামে যাওয়ার জন্য ওইদিন বেলা ৩টা ৫০ মিনিটে সায়েদাবাদ জনতার মোড় থেকে খাদিজা ভিআইপি সার্ভিস নামে একটি পরিবহনের বাসে ওঠেন। বিকেল ৪টা ৩০ মিনিটে বাসটি নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম ঢালে পৌঁছালে অজ্ঞাত ৪ ব্যক্তি দুটি মোটারসাইকেলে এসে বাসটির গতিরোধ করে।
ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসটি থামানোর জন্য বললে চালক বাসটি থামায়।

পরিতোষ বলেন, এরপর ৩০ থেকে ৪০ বছর বয়সী তিনজন লোক বাসে উঠে এবং আমার কাছে ব্যাগ কোথায় জানতে চায়। আমি তাদের পরিচয় জানতে চাইলে দুটি পিস্তল ও আইডি কার্ড বের করে নিজেদের ডিবির লোক হিসেবে পরিচয় দেয় তারা। তাদের একজনের পরনে কালো রংয়ের ফুলহাতা শার্ট, অপরজনের পরনে ছিল অ্যাশ কালার টি-শার্ট। অন্যজন ড্রাইভারের কাছাকাছি ছিল। ওই ব্যক্তিরা আমার দুটি টাকার ব্যাগ তাদের হাতে নিয়ে বলে ‘তুই হুন্ডি ব্যবসা করিস, তোকে আমাদের সাথে থানায় যেতে হবে।’

তারা আমাকে বাস থেকে নামিয়ে বাসের ড্রাইভারকে বাস নিয়ে চলে যেতে বলে।

তিনি আরও বলেন, ‘বাসটি চলে যাওয়ার পর তারা আমার টাকার ব্যাগ দুটি নিয়ে আমাকে ব্রিজের ঢালে ফেলে রেখে দ্রুত মোটরসাইকেল করে চিটাগাং রোডের দিকে চলে যায়।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলার কোনো অগ্রগতি হয়নি। তবে আমরা বিভিন্ন স্থানের সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রযুক্তি ব্যবহারসহ নানাভাবে চেষ্টা করছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

June 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

June 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

June 10, 2026

Latest News

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa