
এদিকে শনিবার (২৪ আগস্ট) সকালে ডিসির সেই আপত্তিকর ভিডিও প্রকাশের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) আ. গাফ্ফার খান বলেন, এ ঘটনার ব্যাপারে অবগত আছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখছেন।
তিনি আরও বলেন, অফিস খুললে বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করবে মাঠ প্রশাসনের দেখভালের দায়িত্ব থাকা মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে সেই ভিডিওটির বিষয়ে জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, এটি একটি সাজানো ভিডিও। একটি হ্যাকার গ্রুপ দীর্ঘদিন ধরে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলেও আমি বিষয়টি গুরুত্ব দেইনি। বানোয়াট ভিডিওটি একটি ফেক আইডি থেকে পোস্ট দেওয়া হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অতিরিক্ত সচিব গাফ্ফার খান বলেন, ‘বিষয়টি কর্তৃপক্ষের নলেজে আছে।’
তিনি বলেন, ‘তদন্ত কমিটি হবে, এখন দু’দিন বন্ধ যাচ্ছে। অফিস খুললেই এটা হবে। তবে এটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত হচ্ছে, বিভিন্ন সংস্থা-কর্তৃপক্ষ সেটা করছে। আরও অনেক অথরিটি আছে, তারাও দেখছে।’
‘এটা আমাদের নলেজেও আছে। বিষয়টি দেখা হচ্ছে’ বলেন অতিরিক্ত সচিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



