Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম ইসলাম তাহাজ্জুদ নামাজ আদায়ের গুরুত্ব
ইসলাম

তাহাজ্জুদ নামাজ আদায়ের গুরুত্ব

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 22, 20202 Mins Read

Advertisement

তাহাজ্জুদের ফজিলত : সালিম (রা.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, আমি এক স্বপ্ন (আমার বোন উম্মুল মুমিনিন) হাফসা (রা.)-এর নিকট বর্ণনা করলাম। অতঃপর হাফসা (রা.) তা আল্লাহর রাসুল (সা.)-এর কাছে বর্ণনা করলেন। তখন তিনি বলেন, ‘আবদুল্লাহ কতই ভালো লোক! যদি রাত জেগে সে নামাজ (তাহাজ্জুদ) আদায় করত!’ এর পর থেকে আবদুল্লাহ (রা.) খুব অল্প সময়ই ঘুমাতেন। (বুখারি, হাদিস : ১১২২)

উরওয়াহ (রহ.) বলেন, আয়েশা (রা.) আমাকে জানিয়েছেন, আল্লাহর রাসুল (সা.) (তাহাজ্জুদে) ১১ রাকাত নামাজ আদায় করতেন এবং তা ছিল তাঁর (স্বাভাবিক) নামাজ। সে নামাজে তিনি এক একটি সিজদা এত দীর্ঘ করতেন যে তোমাদের কেউ (সিজদা হতে) তাঁর মাথা তোলার পূর্বে পঞ্চাশ আয়াত তিলাওয়াত করতে পারত। আর ফজরের (ফরজ) নামাজের পূর্বে তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন। অতঃপর তিনি ডান কাতে শুতেন, যতক্ষণ না নামাজের জন্য তাঁর কাছে মুয়াজ্জিন আসত। (বুখারি, হাদিস : ১১২৩)

নফল নামাজ বসে পড়া : ইমরান ইবনে হুসাইন (রা.) বলেন, তিনি অর্শ রোগী ছিলেন, তিনি বলেন, আমি আল্লাহর রাসুল (সা.)-কে বসে নামাজ আদায়কারীর ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বলেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করল সে উত্তম আর যে ব্যক্তি বসে নামাজ আদায় করল তার জন্য দাঁড়ানো ব্যক্তির অর্ধেক সওয়াব আর যে শুয়ে আদায় করল, তার জন্য বসে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব। (বুখারি, হাদিস : ১১১৬)

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন, তিনি আল্লাহর রাসুল (সা.)-কে অধিক বয়সে পৌঁছার আগে কখনো রাতের নামাজ বসে আদায় করতে দেখেননি। (বার্ধক্যের) পরে তিনি বসে কিরাত পাঠ করতেন। যখন তিনি রুকু করার ইচ্ছা করতেন, তখন দাঁড়িয়ে যেতেন এবং প্রায় ৩০ কিংবা ৪০ আয়াত তিলাওয়াত করে রুকু করতেন। (বুখারি, হাদিস : ১১১৮)

দাঁড়িয়ে নামাজ আদায়ে অক্ষম হলে : ইমরান ইবনে হুসাইন (রা.) বলেন, আমার অর্শ রোগ ছিল। তাই আল্লাহর রাসুল (সা.)-এর খিদমতে নামাজ সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি বলেন, দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তা না পারলে বসে, যদি তাও না পারো তাহলে শুয়ে। (বুখারি, হাদিস : ১১১৭)

রাতের যে অংশে তাহাজ্জুদ পড়া উত্তম : আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) তাঁকে বলেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় নামাজ হলো দাউদ (আ.)-এর নামাজ। আর আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় সিয়াম হলো দাউদ (আ.)-এর সিয়াম। তিনি [দাউদ (আ.)] অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন, এক-তৃতীয়াংশ তাহাজ্জুদ নামাজ আদায় করতেন এবং রাতের এক-ষষ্ঠাংশ ঘুমাতেন। তিনি এক দিন সিয়াম পালন করতেন, এক দিন সাওমবিহীন অবস্থায় থাকতেন। (বুখারি, হাদিস : ১১৩১)  সূত্র : কালের কণ্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

জুন 11, 2026
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

জুন 10, 2026
Latest News
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

আল্লাহ

পরিবেশ ধ্বংসের ফল কি আল্লাহর গজব? ইসলামী দৃষ্টিভঙ্গি

মা-বাবা

মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি, যা বলেছে ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa