Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম দুর্গাপূজা ও প্রাসঙ্গিক ভাবনা
ধর্ম মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার হিন্দু

দুর্গাপূজা ও প্রাসঙ্গিক ভাবনা

By Hasan MajorOctober 26, 2020Updated:October 26, 20204 Mins Read

দুর্গাপূজা ও প্রাসঙ্গিক ভাবনা

Advertisement
লক্ষ্মী রানী বাড়ৈ: ঈশ্বর এক ও অদ্বিতীয়, নিরাকার এবং সর্বশক্তিমান। মহামনীষিরা এই নিরাকার ব্রহ্মের উপাসনা করে থাকেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে নিরাকার ব্রহ্মের উপলব্ধি এবং উপসনা করা খুবই কঠিন। তাই যুগে যুগে ভগবান তার অসীম শক্তির রুপান্তর ঘটিয়ে ভিন্ন ভিন্ন রুপে অবতীর্ন হয়ে মানুষের মনে প্রাণে সৃষ্টি ও স্রষ্টার প্রতি আনুগত্য, বিশ্বাস উপলব্ধি ও চেতনা আণয়ন করেন।

দুর্গাপূজা সেই নিরাকার ব্রহ্মের মাতৃরুপেরই আরাধনা। যে শক্তি বিশ্বাস চরাচরে পরিব্যাপ্ত হয়ে আছে, যার আদি নেই, অন্ত নেই, যা সর্বত্র বিরাজ মান, যার অস্তিত্ব স্বর্গ, মর্ত্য ও পাতাল পযর্ন্ত বিস্তৃত সেই মহা শক্তির প্রকাশই দেবীমহামায়া শ্রী শ্রী দুর্গা। তিনি সর্বশিক্তসমম্বিতা, সর্বব্যপিণী, সর্বমঙ্গলকাঙ্গণী, সর্বশত্রুনাশিণী, সর্বপাপবিনাশিণী, বৈঞ্চবশক্তিরুপিণী, জগজ্জননী, সকল দেবতার সম্মিলিত শক্তির মহাশক্তি ও মহামায়া। যুগে যুগে এই পূজার মধ্য দিয়ে হিন্দুধর্মাবলম্বী সকল মানুষ মহামিলনে মিলিত হয়। সকল দু:খ কষ্ট ভুলে গিয়ে সৌহার্দের এক মধু মহিমা তৈরী হয় এই উৎসবকে ঘিরে। শত্রুতা ভুলে গিয়ে একে অপরের অতি কাছাকাছি যাওয়ার এটাই মহাসুযোগ।

এই সার্বজনীন দুর্গোৎসব শুধু হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনা, সকল জাতি ধর্ম নির্বিশেষে এ উৎসবকে ঘিরে গড়ে ওঠে এক সৌহার্দময় প্রীতি ও মৈত্রীর বন্ধন। দশে মিলি কাজ করার এক সৌহার্দপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় দেবী দুর্গার আরাধনায়। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সব ধরনের সামগ্রীর মহাসমন্বয় ঘটে দেবীপূজার অনুষ্ঠানে। দেবীদুর্গা যেমন সকল দেব শক্তির সম্মিলিত প্রতীকশক্তি, তেমন সকল মানুষের মিলনের মাধ্যমে সম্মিলিত শুভশক্তির আবিভার্ব ঘটে এই দেবীর পূজার মন্দিরস্থলে। সামাজিক ভাবে অর্থনৈতিক দিক পর্যালোচনা করলে দেখা যায় সকল শ্রেণীপেশার মানুষেরই শ্রমশক্তির মিলন ঘটে এই পূজাকে ঘিরে। ঘটে মহাঐক্য, মহাসংহতি, মহাপার্বন, মহামিলন ও শ্রমের মহাসমন্বয়।

বাঙালি হিন্দুরা শ্বারদীয় দুর্গাপূজা করে আসছে আদিকাল হতে। আর এভাবেই পরিণত হয়ে আসছে শ্বাশত বাংলার এক অপরূপ মিলনমেলার। সাংস্কৃতিক অঙ্গনেও এর প্রভাব পড়ে। বিভিন্ন স্থানে নানা ধরনের আয়োজন অনুষ্টিত হয়। এতে সম্পৃক্ত হয় মানুষের মন। মাতৃ আরাধনার এই পরমলগ্নে মায়ের কাছে নতজানু হয়ে চাওয়ার এবং পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে উঠি। খানিকটা হলেও অন্তরের কালিমা মোচন করে একাগ্রচিত্তে দেবীর পায়ে অর্ঘ্য নিবেদন করি। মানুষের মন প্রাণ যত কঠিন হোক, দেবীর পায়ের কাছে নতজানু হলে মানুষের সংকীর্নতা মুছে যায়, ভুলে যায় হিংসা বিদ্বেষ, প্রাণে ভালোবাসা সঞ্চালিত হয়, শরীরের রন্ধ্রে রন্ধ্রে অনুরিত হয় দেবীর কল্যাণময়ী বার্তা। এই অনুভূতি মানব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখে। দেবীর আরাধনা মানুষের মন সংযমতায় পরিপূর্ণ হয় ফলে দূর্নীতি, সন্ত্রাস, অরাজকতা, অন্যায় ও পাপের পথ মানুষ ভুলে যায়। সমাজ হয়ে উঠে কলুষমুক্ত।

নারীরূপী মায়ের চরণে নারী হৃদেয়র আকূল আকুতি লিখেছিলেন কবি নির্মলেন্দু গুণ তাঁর ‘নারী সর্বশক্তিময়ী’ কবিতায়।আজ স্তুতি যত আমার নারীরূপী মা শ্রীদুর্গার চরণে। মা সন্তানকে লালন-পালন করেন, সন্তানের জন্য প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থা করেন, সন্তানকে রক্ষা করেন। ‘মা’ নাম সন্তানের কাছে অত্যন্ত মধুর। ‘মা’ নাম করলে শক্তির ভাব, সর্বশক্তিমত্তা ঐশ্বরিক শক্তির ভাব এসে থাকে; শিশু নিজের মাকে সর্বশক্তিময়ী মনে করে, ভাবে ‘মা’ সব করতে পারে। মাতৃরূপে তিনি সত্বর আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। শ্রীশ্রী দুর্গাপূজা মাতৃভাবে সর্বব্যাপিনী মহাশক্তির পূজা। দুর্গাপূজার প্রতিমায়ও সেই ভাবের ব্যঞ্জনা ফুটে উঠে। মা দশ দিক থেকে দশ হাতে আমাদের রক্ষা করছেন। অসুররূপী আমাদের সমস্ত অশুভভাবকে বিনাশ করছেন।

নারী সর্বশক্তিময়ী কথা না বলে করা হোক নারীকে শক্তিশালী। শুধু দেবীর সাথে তুলনা করে কি লাভ? দেয়া হোক শক্তির ভিত্তি জাগতিক অধিকার- শ্রী শ্রী মা দুর্গার শ্রীচরণে এই অর্ঘ্য আমার। দুর্গাপূজার এই পবিত্র তিথীতে সর্বব্যাপিনী, মাতৃরূপীনি, নারীরূঙ্গনী, শক্তিরূপিণী, জগ্জ্জননী সকল দেবতার সম্মিলিত শক্তির শক্তি দেবী মহামায়ার কাছে আমরা আকুল হয়ে প্রার্থনা করি নিজের, অপরের, সমাজের, দেশের এবং পৃথিবীর সকল প্রাণীর জন্য – হে দেবী জগজ্জননী মা তোমার কৃপায় আমার কৃপান্বিত হই, আমাদের অন্তরের বাহিরের সমাজের তথা দেশের সকল অসুরিক শক্তির, ক্রমবর্ধমান পাশবিক শক্তির বিনাশ ঘটিয়ে তুমি মাতৃরূপে সকল মানুষকে ক্ষমা করে শুদ্ধ কর, পরিপূর্ণ কর, তোমার শান্তির সুবাতাস দিয়ে ধরিত্রীকে সুবাসিত করো, সত্য সুন্দরের আলোতে পরিপূর্ণ করো, কল্যাণ ও শান্তির স্নিগ্ধ সৌরভে সুরভিত করো এই অগ্নিময় ধরাকে ও তাপিত মানুষকে। পৃথিবী শান্তিময় হোক এই আরাধনা সর্বভূতে আর্বিভূতা দেবী মহামায়া শ্রীশ্রী দুর্গার পাদপাদ্মে।

লক্ষ্মী রানী বাড়ৈ: ইভ্যালুয়েশন অফিসার (অবসরপ্রাপ্ত) এম আই এস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026
সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

June 26, 2026

Latest News

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa