Advertisement
জুমবাংলা ডেস্ক : চাঁদপুর নৌ-অঞ্চলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ৫৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাঁদের কাছে থেকে ১৩৭ কেজি ইলিশ, ৩ লাখ ৯৭ হাজার ২০০ মিটার কারেন্ট জাল ও আটটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

আজ রোববার সকালে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আট জনকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১০ জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে পাঁচটি মামলা করা হয়।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথকভাবে অভিযান চালাচ্ছে। এ ছাড়া জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। নিষেধাজ্ঞাকালীন মাছ শিকারে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের জেল, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

টেন্ডার ভাগিয়ে নেওয়া যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.