ঈদ

Advertisement
ধর্ম ডেস্ক: আগামী পবিত্র রমজান ও ঈদুল ফিতর সম্ভাব্য তারিখ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী রমজান মাস ২০২২ সালের এপ্রিলে শুরু হবে। ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান মাস শুরু হবে।

গাল্‌ফ নিউজের প্রতিবেদনে জানা যায়, বিশেষজ্ঞরা আশা করছে আগামী এপ্রিল ২০২২-এর কাছাকাছি সময়েই রমজান মাসের চাঁদ উঠবে। তার একমাস পর মে-তে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছেন তারা।

আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর জ্যোতির্বিদ ইব্রাহিম আল জার্বান জানান, চাঁদের অবস্থান অনুযায়ী আশা করা যাচ্ছে আগামী এপ্রিলের ২ তারিখ শনিবার থেকে রোজা শুরু হবে।

তিনি আরও বলেন, হিসাব অনুযায়ী সোমবার, ২ মে, ২০২২ তারিখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। যদিও তিনি উল্লেখ করেছন সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.