Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ভাঙা ক*বরে লা*শ গুমের পরিকল্পনা ছিল সাইফুলের!
অপরাধ-দুর্নীতি

ভাঙা ক*বরে লা*শ গুমের পরিকল্পনা ছিল সাইফুলের!

By Shamim Rezaজুলাই 9, 20194 Mins Read

ভাঙা ক*বরে লা*শ গুমের পরিকল্পনা ছিল সাইফুলের!

Advertisement
জুমবাংলা ডেস্ক : আজিমপুরে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের খাদেম হানিফ শেখকে হ*ত্যার পর একটি ভাঙা কব*রে তার লা*শ গুম করতে চেয়েছিল আরেক খাদেম সাইফুল ইসলাম (৩৮)। কিন্তু মসজিদে অন্যান্য কর্মচারী ও খাদেম উপস্থিত থাকায় সে সফল হয়নি। এরপর মসজিদের একটি কক্ষের বারান্দায় হানিফের বস্তাবন্দি লা*শ রেখে পালিয়ে যায় সাইফুল। দাড়ি কামিয়ে ছদ্মবেশ ধারণ করে চট্টগ্রামে এক আত্মীযের বাসায় পালিয়ে ছিল সে। খবর : বাংলা ট্রিবিউন

মঙ্গলবার (৯ জুলাই) সকালে ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দফতরে সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি বাসা থেকে এ মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেফ*তার করে পিবিআই ঢাকা মেট্রোর একটি টিম। গ্রে*ফতারের পর তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুলাই) আজিমপুর গোরস্তান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের খাদেম মো. হানিফ শেখকে ওই মসজিদের দোতলায় তার নিজের কক্ষে হ*ত্যা করা হয়।

বনজ কুমার মজুমদার বলেন, ‘মো. হানিফ শেখ ও সাইফুল ইসলাম দুজনই ওই মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিল। তবে হানিফ শেখ কাজে ভালো হওয়ায় মসজিদ কমিটি তাকে বেশি পছন্দ করতো। সাইফুল ইসলাম কাজে ফাঁকি দেওয়ায় কমিটি তার পদাবনতি করে দেয়। এতে ক্ষিপ্ত হয় সাইফুল। এ নিয়ে হানিফ শেখের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। মূলত এজন্যই হানিফকে খুনের পরিকল্পনা করে সাইফুল।’

তিনি বলেন, ‘২ জুলাই (মঙ্গলবার) বেলা ২টার দিকে সাইফুল ও হানিফ শেখের মধ্যে ঝগড়া হয়। এরপর সাইফুল বাইরে চলে যায়। বিকাল ৪টার দিকে সাইফুল মসজিদের দোতলায় খাদেমদের কক্ষে যায়। সেখানে গিয়ে হানিফ শেখকে ঘুমাতে দেখে। এ অবস্থায় সাইফুল একটি চাকু দিয়ে হানিফ শেখকে প্রথমে বুকে ও পেটে দুটি আঘাত করে। এরপর হানিফ জেগে যায়। তখন তার মুখ চেপে ধরে একের পর এক আঘাত করতে থাকে সাইফুল। একপর্যায়ে হানিফ শেখ মা*রা যান। এ সময় মসজিদের পরিচ্ছন্নতাকর্মী বাহারউদ্দিন ও অন্য খাদেম ফরিদউদ্দিন কেউই কক্ষে ছিলেন না। হ*ত্যার পর আজিমপুর ক*বরস্থানের একটি ভাঙা কব*রে হানিফের লা*শ গুম করার পরিকল্পনা করেছিল সাইফুল।’

পিবিআই কর্মকর্তা জানান, হানিফকে খুন করার পর তার মাথা ও পা একসঙ্গে মুড়িয়ে বেঁধে ফেলে সাইফুল। এরপর একটি পলিথিনে ঢুকিয়ে বস্তায় ঢোকায়। বস্তায় ঢোকানোর পর সেটি কক্ষের বারন্দায় একটি বাঁশের তৈরি ঝুড়িতে রেখে দেয়। এরপর সে তোষকের কাভার ভিজিয়ে মেঝের র*ক্ত পরিষ্কার করে। হাত-মুখ ধুয়ে নিচতলায় আসরের নামাজ শেষ করে আবারও মসজিদের দোতলায় খাদেমদের কক্ষে গিয়ে নিজের জামা-কাপড় ধুয়ে বারান্দায় শুকাতে দেয়। সন্ধ্যা থেকে কক্ষেই অবস্থান করে। এরইমধ্যে রাতে মসজিদের পরিচ্ছন্নতাকর্মী বাহারউদ্দিন ও খাদেম ফরিদউদ্দিন আহমেদ কক্ষে চলে আসেন। তারা এসে সাইফুলের কাছে হানিফ কোথায় জানতে চান। তখন সাইফুল বলে সে জানে না। রাত অনেক হলেও সাইফুল ঘুমাচ্ছিল না। এ সময় খাদেম ফরিদউদ্দিনও জেগে ছিলেন। এ কারণে হানিফের লা*শ সরাতে পারছিল না সাইফুল। রাত ১১টার দিকে বাহারউদ্দিন ও ফরিদউদ্দিনকে সে জানায়, তার বাবা মা*রা গেছেন। তাকে নোয়াখালীর গ্রামের বাড়িতে যেতে হবে। এই বলে সে বের হয়ে যায়।

৩ জুলাই কক্ষের ভেতরে গন্ধ পাওয়ার পর খাদেম ফরিদউদ্দিন ও পরিচ্ছন্নতাকর্মী বাহারউদ্দিন গন্ধ খুঁজতে খুঁজতে বারান্দায় একটি বস্তা পড়ে থাকতে দেখেন। আগে সেখানে কোনও বস্তা ছিল না। এরপর মসজিদ কমিটি বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লা*শ উদ্ধার করে। এ ঘটনায় নিহত হানিফ শেখের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে লালবাগ থানায় হ*ত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি গ্রে*ফতার সাইফুলের বাবার নাম শফিকুল। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার মশাই গ্রামে। মামলার অন্য আসামিরা হলো—ওই মসজিদের পরিচ্ছন্নতাকর্মী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামের বাহারউদ্দিন (৫৫), আরেক খাদেম মো. ফরিদউদ্দিন আহমেদ। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)। মামলাটি প্রথমে লালবাগ থানা পুলিশ তদন্ত করে। এরপর পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় পুলিশ সদর দফতর।

বনজ কুমার মজুমদার বলেন, ‘হানিফ শেখকে হ*ত্যার কথা স্বীকার করেছে সাইফুল। হ*ত্যার পর সে প্রথমে নোয়াখালী তার গ্রামের বাড়িতে যায়। সেখানে তার স্ত্রী ও সন্তান রয়েছে। এরপর সেখান থেকে চট্টগ্রামে তার শ্বশুরবাড়িতে এবং পরে চাচার বাসায় যায়। তবে কেউ তাকে রাখতে চায়নি। এরপর সে চট্টগ্রামের আগ্রাবাদে তার ফুফুর বাসায় যায়। সেখান থেকেই সোমবার তাকে গ্রে*ফতার করে পিবিআই।’

তিনি বলেন, ‘চট্টগ্রামে যাওয়ার পর সাইফুল সেলুনে গিয়ে নিজের চেহারা পরিবর্তনের চেষ্টা করে। সে পাঞ্জাবি ছেড়ে টি-শার্ট পরা শুরু করে। দাড়ি কামাতে সেলুনে যায়। তখন নরসুন্দর তাকে দাড়ি কামানোর কারণ জানতে চাইলে সাইফুল জানায়, তার স্কিনে সমস্যা, তাই শেভ করতে হবে। এই বলে শেভ করে চলে আসে।’

এ ঘটনায় লালবাগ থানা পুলিশ বাহারউদ্দিন, ফরিদউদ্দিন ও আবুল কালাম আজাদকে গ্রে*ফতার করেছিল। তবে পিবিআই তাদের তদন্তে এদের কোনও সংশ্লিষ্টতা পায়নি। হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে সাইফুল একাই জড়িত ছিল বলে জানিয়েছে পিবিআই।

বি:দ্র: ফেসবুকে ব্লক থাকায় কিছু শব্দ ব্যবহার করা সম্ভব হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

জুন 10, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa