
আসুন গোসলের ফরজ সর্ম্পকে জেনে নিই। গোসলের ফরজ কাজ হলো তিনটি:- এ তিনটি কাজ যথাযথভাবে পালন না করলে ফরজ গোসল আদায় হয় না।
কুলি করা। (বুখারি, হাদিস : ২৫৭, ২৬৫, ইবনে মাজাহ, হাদিস : ৫৬৬)
নাকে পানি দেওয়া। (বুখারি, হাদিস : ২৬৫, ইবনে মাজাহ, হাদিস : ৫৬৬)
সারা শরীরে এমনভাবে পানি পৌঁছানো, যাতে কোনো স্থান শুকনা না থাকে। (আবু দাউদ, হাদিস : ২১৭)
গোসলের সুন্নত:
সুন্নতমতো গোসল করার জন্য নিম্নোল্লিখিত বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন, যাতে গোসল পরিপূর্ণ হয়।
গোসল আরম্ভ করার আগে বিসমিল্লাহ পাঠ করা। (জমউল জাওয়ামে, হাদিস : ১৩০৭৩)
পবিত্রতা অর্জনের নিয়ত করা। (বুখারি, হাদিস : ১)
উভয় হাতকে প্রথমে কবজি পর্যন্ত ধৌত করা। যেমন ওজুতে ধোয়া হয়। (বুখারি, হাদিস : ২৪০)
কাপড় বা শরীরে নাপাকি লেগে থাকলে তা গোসলের আগে ভালোভাবে ধুয়ে নেওয়া। (মুসলিম : ৪৭৪)
গোসলের আগে অজু করা। কিন্তু জায়গা যদি এত নিচু হয় যে পানি জমে যায়, তাহলে পা পরে ধৌত করা। (বুখারি ২৪০, ২৪১)
পুরো শরীরে তিনবার পানি প্রবাহিত করা। (মুসলিম, হাদিস : ৪৭৪, ৪৭৬)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



