
অভিযোগ রয়েছে, এর আগেও কয়েকজন নারীকে ধর্ষণ করেছেন হাসান। জানা যায়, হাসান আলী দীর্ঘদিন ধরেই ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার দুপুরে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সময় বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। এ সুযোগে বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করেন হাসান। ধর্ষণের পর হাসান পালিয়ে যান।
পাকুন্দিয়ায় শিশু ধর্ষণ : এদিকে পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, পাকুন্দিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই অভিযুক্ত ধর্ষক সাইফুল ইসলামকে (১৪) আটক করে পুলিশ। সে একই গ্রামের আবুল কালামের ছেলে। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



