
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ জুলাই মঙ্গলবার দুপুরে গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে যুবক সেলিম বাড়িতে ঢুকে গৃহবধূকে জিজ্ঞাসা করেন, মামী মামা কোথায় গেছেন। গৃহবধূ তার প্রশ্নের জবাবে সরল মনে বলে দেন বাড়িতে কেউ নেই। তখন সে বাড়ির ঘরে প্রবেশ করে গৃহবধূর হাতে পাঁচশ টাকা দিয়ে শা*রীরিক সম্পর্ক করার জন্য অনুনয় বিনয় করে। গৃহবধূ ঐ লম্পটের মনোভাব খারাপ দেখে তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। লম্পট তার কথায় ক্ষিপ্ত হয়ে ঘরের দড়জা আটকিয়ে গৃহবধূর মুখ চেপে ধরে জোড় পূর্বক ধ*র্ষন করে। এসময় ঐ গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সেলিম দ্রুত ঘর থেকে পালিয়ে যায়।
বিষয়টি কাউকে কিছু না জানাতে এবং এর ন্যায্য বিচার পাইয়ে দিতে গৃহবধুর পরিবারকে চাপ দেয় এলাকার লোকজন ও ধ*র্ষকের পরিবার। দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হলে ধ*র্ষিতার পরিবার কোন বিচার না পেয়ে রবিবার দুপুরে চাটমোহর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, ধ*র্ষনের একটি অভিযোগ থানায় রেকর্ড করা হয়েছে। মেয়েটির ডাক্তারী পরিক্ষার জন্য সোমবার সকালে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। অভিযোগের পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



