
জিলহজের চাঁদ খালি চোখে বা টেলিস্কোপে দেখার পর তা স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে সউদী নাগরিকদের। প্রতিবছর আরবি ১২তম মাস জিলহজ মাসেই হজের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। সউদী আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া মাত্রই তা কাছের আদালত বা প্রশাসনিক কেন্দ্রে জানাতে বলা হয়েছে, যেন হজের আনুষ্ঠানিকতা শুরু করা যায়। জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী ২২ জুলাই জিলহজ ও ৩০ জুলাই হজ শুরু হওয়ার কথা। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ হলেও কোভিডের কারণে এবার সউদী আরবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ১০ হাজার জনকে নিয়ে প্রতীকি হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাভাবিক সময়ে হজে অন্তত সারাবিশ্ব থেকে ২৫ লাখ মানুষ অংশ নেয়।
সউদী আরবে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের ৭০ ও দেশটির নাগরিকদের ৩০ শতাংশ এবার হজে শারীরিক দূরত্ব বজায় রেখে হজের সুযোগ পাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



