Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি মসজিদে চাঁদা বাকি থাকায় কবরস্থানে মরদেহ দাফন করতে সভাপতির বাধা
অপরাধ-দুর্নীতি

মসজিদে চাঁদা বাকি থাকায় কবরস্থানে মরদেহ দাফন করতে সভাপতির বাধা

By iNews DeskJuly 7, 20213 Mins Read

মসজিদে চাঁদা বাকি থাকায় কবরস্থানে মরদেহ দাফন করতে সভাপতির বাধা

Advertisement
মসজিদের পাঁচ মাসের মাসিক চাঁদা বকেয়া থাকায় সামাজিক কবরস্থানে লাশ দাফন করতে দেয়নি মসজিদ কমিটির সভাপতি মোঃ আক্কাস আলী (৩৫)। এমন কি মৃত ব্যক্তির লাশ বহন করতে মসজিদের খাটিয়া নেয়া হলে তা কেড়ে নিয়ে আসেন। পরে নিরুপায় হয়ে মৃতের পরিবার রাস্তার পাশে অন্যের জায়গায় জন্ডিস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি মোঃ ইরফান উদ্দিনের (৩০) লাশ দাফন করেন। এমনকি মসজিদের ইমামকেও মৃতের জানাযা নামাজের ইমামতি করতে বাঁধা দেয়া হয় এবং মৃত ব্যক্তির নামে মসজিদের মাইকে মাইকিং পর্যন্ত করতে দেয়া হয়নি।

বলছিলাম বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইয়াংছা বদুরঝিরি এলাকার একটি ঘটনা। বদুরঝিরি এলাকার মসজিদের সভাপতি মোঃ আক্কাস আলী এই অমানুষিক কাজটি করে। সে বদুরঝিরি এলাকার নুরুল আলমের ছেলে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকা সহ আশপাশের এলাকায় নিন্দার ঝড় ওঠে। স্থানীয়রা অনতিবিলম্বে মোঃ আক্কাস আলীকে আইনের আওতায় আনার অনুরোধ করেন।

জানা যায়, বদুরঝিরি এলাকার মোঃ আকবর এর ছেলে মোঃ ইরফান উদ্দিন জন্ডিসে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার জেলা সদর হাসপাতালে মঙ্গলবার দিনগত রাত ৯টায় তার মৃত্যু হয়। পরে মৃতের পরিবার রাতেই তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসেন।

ইরফান উদ্দিনের শশুড় কবির আহাম্মদ বলেন, খাটিয়া নেয়া ও সামাজিক কবরস্থানে লাশ দাফনের অনুমতি নিতে আমরা কয়েকজন রাত ১টায় মসজিদের সভাপতি মোঃ আক্কাস আলীর বাড়িতে যাই। অনেক ডাকাডাকি করলেও তিনি ঘুম থেকে উঠেনি। আমরা রাতেই লাশের গোসল ও লাশ বহনের জন্য বদুরঝিরি মসজিদের লাশবাহী খাটিয়াটি ইমামের অনুমতিতে নিয়ে আসি।

বুধবার (৭ জুলাই) সকালে আক্কাস আলী বাড়িতে লোক পাঠিয়ে খাটিয়াটি নিয়ে যায় এবং বলে দেয় সামাজিক কবরস্থানে ইরফান উদ্দিনের লাশ দাফন করা যাবে না। কারণ তার মসজিদের চাঁদা বকেয়া আছে। পরে ইয়াংছা জামে মসজিদের খাটিয়া এনে লাশ বহন করে নিয়ে রাস্তার পাশে অন্যের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করি।

এ বিষয়ে বদুরঝিরি মসজিদের সভাপতি আক্কাস আলী জানান, দুই বছর আগে ইরফান ও তার শশুরকে সমাজ থেকে বের করে দেয়া হয়েছে। তারা সমাজের কোন ধরনের চাঁদা দেয়নি। এই কারনে আক্কাস আলীকে সমাজের কবরস্থানে দাফন করতে দেয়নি। তবে তার বক্তব্য সত্য নয় বলে জানায় মসজিদের অন্যান্য মুসল্লীরা।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ইরফান উদ্দিন খুব ভালো ও ভদ্র ছেলে ছিল। তার থেকে চাঁদা এত পাবেনা। আর যদিও মসজিদের চাঁদা বকেয়া থাকে সেইটা পরে দেখা যেত। আগে লাশ দাফন করতে দেয়া দরকার ছিল। সমাজের সকল জনগণ এমন ঘটনাকে নিন্দা জানিয়েছেন।

এদিকে এলাকার যুব সমাজ ও মৃত ব্যক্তি ইরফান উদ্দিনের শশুড় কবির আহাম্মদ বিষয়টি ইয়াংছা আর্মি ক্যাম্প কমান্ডারকে জানালে বিষয়টি সমাধানে বিকাল ৫টায় বসার কথা ছিল। বিকাল ৫টায় ৭নং ওয়ার্ড এর মেম্বার কামাল উদ্দিন সহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত হলেও মসজিদ সভাপতি আক্কাস আলী উপস্থিত হয়নি। তাকে একাধিকবার কল করার পরেও সে ক্যাম্পে আসেনি।

ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন বলেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর ইয়াংছা বদুরঝিরি মসজিদে সবাইকে নিয়ে বসে সমস্যাটির সমাধান করা হবে। সমাজে বিষয়টি সমাধান না হলে লামা থানার কাছে হস্তান্তর করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

June 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

June 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

June 10, 2026

Latest News

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa