Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম মহানবী (সা.)’র ওফাতের মুহূর্ত
ইসলাম ধর্ম

মহানবী (সা.)’র ওফাতের মুহূর্ত

By Shamim Rezaনভেম্বর 10, 20193 Mins Read

Profet-1911100830

Advertisement
ধর্ম ডেস্ক : সকলেই মনে করতে লাগলেন- কী যেন তার নেই, কী যেন সে হারিয়ে ফেলেছে, কোথায় যেন শূণ্য হয়ে আছে। আকাশ-বাতাস থমকে আছে। পশু-পাখি বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে। এই মুহূর্তটি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার অপরাহ্নের। মদিনার সর্বত্র অস্ফুট আর্তনাদ রাসূল নাই, রাসূল নাই।

হযরত মুহম্মদ (সা.) এর ইন্তেকালের সংবাদে হযরত ওমর বিহ্বল হয়ে বিবি আয়েশা (রা.) গৃহে প্রবেশ করে হযরতের দেহাবরণ উন্মুক্ত করে একদৃষ্টে মুখপানে তাকিয়ে রইলেন। সেই প্রশান্ত জ্যোর্তিময় মুখখানি দেখে হযরত ওমর কিছুতেই মনে করতে পারলেন না যে, রাসূল (সা.) দুনিয়া ছেড়ে চলে গেছেন। হযরত ওমর বলে উঠলেন, ‘কে বলে হযরত নাই? মিথ্যা কথা। হযরত মরেন নাই- মরতে পারেন না।’ রাসূল (সা.) এর মৃত্যুতে হযরত ওমর অতিমাত্রায় বিহ্বল হয়ে পড়েছিলেন। তখন গৃহদ্বারে দাঁড়িয়ে সমবেত জনতাকে বলতে লাগলেন : ‘হযরত মরেন নাই, মরতে পারেন না, যে বলিবে তিনি মারা গেছেন তার গর্দান লইব।’ সঙ্গে সঙ্গে তিনি কোষ হতে তরবারি তুলে ধরলেন।

ঠিক এই সময়ে হযরত আবুবকর আসলেন। বিবি আয়েশা (রা.) গৃহে প্রবেশ করে রাসূল (সা.) এর মুখাবরণ তুলে অনেকক্ষণ তাকিয়ে রইলেন এবং ভক্তিভরে রাসূলের ললাটে বার বার চুম্বন দিতে লাগলেন। আর অশ্রুসিক্ত নয়নে বললেন, ‘জীবনে যেমন সুন্দর ছিলে, মরনেও তুমি ঠিক তেমনি সুন্দর।’ তারপর দু’হাতে মহানবীর মস্তক কিঞ্চিৎ উত্তোলন করে পুনরায় ধীরে ধীরে শোয়াইয়া দিয়ে বললেন, ‘হে আমার প্রিয় বন্ধু, তুমি
আজ সত্যিই আমাদেরকে ছেড়ে গেলে।’

গৃহ থেকে বের হয়ে হযরত ওমরকে তরবারি হাতে দণ্ডায়মান দেখে হযরত আবুবকর বললেন, ওমর কী করিতেছ? ক্ষান্ত হও। হযরত মারা গেছেন, এতে আশ্চর্যের কী আছে? আল্লাহ তায়ালা তাঁর রাসূলের কাছে এই আয়াত নাযিল করেছিলেন- ‘নিশ্চয়ই তুমি মরিবে এবং তাহারাও (অন্য লোকেরাও) মরিবে।’ তাছাড়া ওহুদ যুদ্ধের পর আল্লাহ তায়ালা বলেছিলেন, ‘মুহম্মদ একজন প্রেরিত নবী ছাড়া কিছুই নহে। নিশ্চয়ই তাঁর পূর্ববর্তী অন্যান্য নবীরা ইন্তেকাল করেছেন। এক্ষেত্রে কী করিবে? তিনি যদি মারাই যান, অথবা নিহতই হন, তবে কি তোমরা পূর্বের অবস্থায় ফিরিয়া যাইবে?’ অতএব হে লোক সকল অবহিত হও, মুহম্মদ (সা.) মারা গেছেন। একমাত্র আল্লাহর মৃত্যু নেই, তিনি চিরজীবন্ত।

হযরত আবুবকরের এই জ্বলন্ত সত্যবাণী শুনে হযরত ওমরের জ্ঞান ফিরে এলো। তিনি নতুনভাবে উপলব্ধি করতে লাগলেন। এ সময় থর থর করে কাঁপতে ছিলেন হযরত ওমর। তখন তাঁর হাত থেকে তরবারি খসে পড়লো এবং তিনিও মাটিতে পড়ে গেলেন।

মহানবী (সা.)-এর দেহখানি চব্বিশ ঘণ্টা রেখে মঙ্গলবার অপরাহ্নে দাফন করা হয়। এই সময়ের মধ্যে বহু দূরদূরান্ত থেকে বৃদ্ধ, যুবক, স্ত্রী, বালক, বালিকা কাতারে কাতারে মদিনা পানে ছুটে আসেন। সকলেরই মুখ ছিল মলিন, চোখে ছিল পানি, কণ্ঠে ছিল হাহাকার ধ্বনি। মদিনার সর্বত্র ছিল শোকের মাতম।

রাসূল (সা.) এর দাফন নিয়ে মতভেদের সৃষ্টি হয়েছিল। কারও কারও প্রস্তাব ছিল মসজিদুল নববীর মিম্বারের পাশে। কেউ কেউ বলছিলেন মিম্বারের নিম্নে। কিন্তু হযরত আবুবকর কারও প্রস্তাব গ্রহণ না করে বলতে লাগলেন জীবিতকালে রাসূল (সা.)কে বলতে শুনেছি : ‘পয়গাম্বরেরা যেখানেই দেহত্যাগ করেন সেখানেই তাহাদের সমাহিত করতে হয়। অতএব হযরত যেখানে শায়িত আছেন, সেখানেই তাঁকে দাফন করতে হবে।’

মদিনায় তখন অগণিত লোক। মহানবীকে সমাধি-শয়নে শায়িত করার পূর্বে হযরত আবুবকর সবার তরফ থেকে মোনাজাত করলেন : ‘হে রাসূলুল্লাহ, আল্লাহর অনন্ত রহমত আপনার পবিত্র আত্মার ওপর বর্ষিত হউক। আমরা সাক্ষ্য দিতেছি, আপনি আল্লাহর বাণী যথাযথভাবে আমাদেরকাছে পৌঁছে দিয়েছেন; যতদিন না সত্য জয়যুক্ত হয়েছে, ততোদিন জীবনপণ করে জিহাদ করেছেন। এক আল্লাহ ছাড়া আর কোন মা’বুদ নেই- একথা আপনি আমাদেরকে শিখিয়েছেন এবং তাঁর সান্নিধ্যে আমাদেরকে টেনে এনেছেন; বিশ্ববাসীদের প্রতি আপনি চিরদিনেই সদয় ব্যবহার করেছেন, আল্লাহর ধর্ম সবার দুয়ারে পৌঁছে দেবার বিনিময়ে আপনি কোনদিন কোন প্রতিদান চাননি, অথবা ধর্মকে কারও কাছে বিক্রিও করেননি। হে দরদী বন্ধু, আল্লাহর অনন্ত করুণায় আপনার রূহ-মোবারক অভিষিক্ত হোক। আমিন।’

এই মোনাজাতের পর উপস্থিত জনতা মঙ্গলবার অপরাহ্নে বিবি আয়েশা (রা.) গৃহেই রাসূল (সা.)কে সমাহিত করলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

জুন 15, 2026
নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

জুন 14, 2026
Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

জুন 14, 2026
Latest News
ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৫ জুন, ২০২৬

Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

তাকওয়া

ধন-সম্পদ নয়, তাকওয়াই ইসলামে মর্যাদার ভিত্তি

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১৪ জুন, ২০২৬

দায়িত্ব

কোরআন-হাদিসে দায়িত্ব ও জবাবদিহিতার শিক্ষা

জুমার দিন

জুমার দিন বিশেষ সময়ে পাঠ করুন ৪ দোয়া

ইসলাম

সুদ, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa