Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম মানুষ কবর থেকে যেভাবে উঠবে
ইসলাম ধর্ম

মানুষ কবর থেকে যেভাবে উঠবে

By Shamim RezaSeptember 25, 20214 Mins Read

মানুষ কবর থেকে যেভাবে উঠবে

Advertisement

ধর্ম ডেস্ক : মহান আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল (আ)-এর শিঙা ফুঁৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে। ধ্বংস হবে নশ্বর এ পৃথিবী। মৃত্যু হবে পৃথিবীর সবকিছুর। আল্লাহর নির্দেশে তার দ্বিতীয়বার ফুঁৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সংঘটিত হবে পুনরুত্থান। শুরু হবে কবর থেকে ওঠার পালা। হজরত ইসরাফিল (আ)-এর দুই ফুঁৎকারের মাঝে সময়ের ব্যবধান কত হবে—এ বিষয়ে রসুল (স) বলেন, ‘দুই ফুঁৎকারের মাঝের সময়ের পরিমাণ হলো চল্লিশ। সাহাবায়ে কেরাম বললেন, হে আবু হুরাইরা, এটা কি চল্লিশ দিন? তিনি বললেন, আমি অস্বীকার করলাম। তারা বললেন, চল্লিশ বছর? তিনি বললেন, আমি অস্বীকার করলাম। অতঃপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে। মানুষের পশ্চাদাংশের পুচ্ছের একটি হাড় ছাড়া সমস্ত শরীর ক্ষয় হয়ে যাবে। আর তা থেকেই আবার কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে।’ (বুখারি :৪৯৩৫)।

মৃত্যুর পর পুনরুত্থানের বিশ্বাস রাখা ইমানের অন্যতম মৌলিক বিষয়। মৃত্যু যেমন সত্য। মৃত্যুর পর পুনরুত্থান ঠিক এমন সত্য। মহান আল্লাহ স্বীয় কুদরত ব্যবহার করে ছিন্নবিচ্ছিন্ন মৃত সব শরীর একত্র করবেন। পৃথিবীতে কাউকে বাঘে খেয়ে ফেললে, পানিতে ডুবে মরলে, আগুনে পুড়ে মরলে বাহ্যত দেখা যায় এর কিছুই থাকে না। কিন্তু এ সবকিছুর পুনরুত্থান ঘটাবেন মহান আল্লাহ। অতঃপর এগুলোতে তিনি রুহ ফিরিয়ে দেবেন। আল্লাহ বলেন, ‘শিঙায় ফুঁৎকার দেওয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হয়ে পড়বে। অতঃপর আবার শিঙায় ফুঁৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে।’

(সুরা জুমার :৬৮)। ইরশাদ হয়েছে, ‘কাফেররা ধারণা করে যে, তারা কখনো পুনরুত্থিত হবে না। বলো, নিশ্চয় হবে, আমার প্রতিপালকের শপথ! তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা করতে তোমাদের সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হবে। এটা আল্লাহর পক্ষে সহজ।’ (সুরা তাগাবুন : ৭)। অন্য আয়াতে এসেছে, ‘তারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণবিচূর্ণ হলেও কি নতুনরূপে উত্থিত হব? বলে দাও, তোমরা হয়ে যাও পাথর বা লোহা অথবা এমন কিছু, যা তোমাদের ধারণায় খুবই কঠিন, তারা বলবে, কে আমাদের পুনরুত্থিত করবে? বলে দাও, তিনিই, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে, তা কবে? বলো, সম্ভবত তা শিগিগর হবে।’ (সুরা বনি ইসরাইল : ৪৯-৫১)। পুনরুত্থান পর্বে প্রথম যে কবরটি ফেটে যাবে, সেটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী (স)-এর কবর। হাদিসে এসেছে, ‘কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সর্বাগ্রে আমার (কবরের) জমিন ফেটে যাবে।’ (বুখারি :২৪১২)। অন্য হাদিসে এসেছে, ‘কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব।’ (২৪১২)।

পুনরুত্থান কিয়ামতের কঠিন একটি ধাপ। মানুষ ও জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠার। নবী-রসুলরাও সেদিন ইয়া নাফসি (আমার কী অবস্থা হবে) ইয়া নাফসি (আমার কী অবস্থা হবে) বলতে থাকবেন। আল্লাহ বলেন, ‘যখন শিঙায় ফুঁৎকার দেওয়া হবে তখনই তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। তারা বলবে, ‘হায়! দুর্ভোগ আমাদের! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে ওঠাল? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রসুলরা সত্যই বলেছিলেন। এটা হবে কেবল এক মহানাদ; তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে।’ (সুরা ইয়াসিন : ৫১-৫৩)। অনেক মানুষ সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উত্থিত হবে। আল্লাহ বলেন, ‘অপমানে অবনমিত নেত্রে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়, তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত-বিহ্বল হয়ে। কাফেররা বলবে, কঠিন এই দিন।’ (সুরা কামার : ৭-৮)। গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুঁড়ে পোকামাকড় বের হয়ে ছোটাছুটি করতে থাকে, পুনরুত্থানের সময় মানুষেরও তেমনি অবস্থা হবে। মাটি ফেঁড়ে তারা বের হতে থাকবে।

নিতান্ত অসহায়-নিঃস্ব হয়ে সেদিন সবাইকে পুনরুত্থিত হবে। রসুল (সা) বলেন, ‘নিশ্চয় তোমরা নগ্নপদে, বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে।’ (মুসলিম :২৮৬০)। প্রত্যেকে যে অবস্থায় ইন্তেকাল করবে, সে সে অবস্থায় উঠবে। যে শহিদ হয়ে মরেছে, সে শহিদ হয়ে উঠবে। যে হজব্রত পালন অবস্থায় মারা গেছে, সে হাজি হয়ে উঠবে।

পুনরুত্থান যেদিন শুরু হবে, সেদিন হবে শুক্রবার। হজরত আওস ইবনে আওস সাকাফি (রা) থেকে বর্ণিত, ‘নিশ্চয় তোমাদের শ্রেষ্ঠ দিবস হলো শুক্রবার দিন। এ দিনেই (প্রথম শিঙায় ফুঁৎকারের ফলে) সবকিছু অজ্ঞান হয়ে পড়বে এবং এ দিনেই দ্বিতীয় শিঙায় ফুঁৎকার হবে।’ (নাসায়ি :১৩৭৩)।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa