
রাজিব থাকতেন মালয়েশিয়া, বিলকিস থাকতেন দুবাই। মোবাইল ফোনে আলাপ। তৈরি হয় প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে মোবাইল ফোনে বিয়ে হয় তাদের। রাজিব চলে আসে নিজ এলাকায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামে। বাড়ি এসে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্তে বিলকিসও চলে আসে কাকিলাদহে। ৩-৪ মাস আগে আনুষ্ঠানিক বিয়ে হয় দুজনের। বিলকিসের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে।
স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জানান, বিলকিসকে বুধবার সকালে তার শ্বশুর বাড়ির লোকজন মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



