Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম মুমিনদের দ্রুত গোনাহ মাফের আমল ও দোয়া
ইসলাম ধর্ম

মুমিনদের দ্রুত গোনাহ মাফের আমল ও দোয়া

By Shamim RezaFebruary 16, 20202 Mins Read

মুমিনদের দ্রুত গোনাহ মাফের আমল ও দোয়া

Advertisement
ধর্ম ডেস্ক : মানুষের পারস্পরিক সাক্ষাতে সালাম বিনিময়ের পর একে অপরের সঙ্গে মুসাফাহা করে বা হাত মেলায়। এটিকে ইংরেজিতে হ্যান্ডশেক (Handshake), আরবিতে মুসাফাহা (مُصَافَحَة) কিংবা বাংলায় করমর্দন বা হাত মেলানো বলে থাকে।

একে অপরের সাক্ষাতে এ মুসাফাহা করা সুন্নাত। সুন্নাতি এ আমল করে উভয়ে আলাদা হয়ে যাওয়ার আগেই মানুষের গোনাহ মাফ হয়ে যায়। হাদিসে এসেছে-

>> হজরত বারাআ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেছেন, ‘দুই জন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করলে (তারা উভয়ে) পরস্পর বিচ্ছিন্ন (বিদায়) হওয়ার আগেই তাদের ক্ষমা করে দেয়া হয়।’ (আবু দাউদ)

>> হজরত বারাআ ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন দুই জন মুসলিম একত্রিত হয় অতপর মোসাফাহা করে এবং আল্লাহ তাআলার প্রশংসা করে এবং ক্ষমা প্রার্থনা করে, তাদের উভয়কে ক্ষমা করে দেয়া হয়।’ (আবু দাউদ)

ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসাফাহার সুন্নাত হলো, পাস্পরিক সাক্ষাতে মুসাফাহা করবে, আল্লাহর প্রশংসা করবে এবং ক্ষমা প্রার্থনা করবে আর (উভয়ে) বলবে-

يَغْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ
উচ্চারণ : ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।

অর্থ : আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে ক্ষমা করুন।’ (বুখারি)

সাহাবায়ে কেরামের মধ্যে এ আমলের প্রচলন ছিল অনেক বেশি।মানুষের সঙ্গে পারস্পরিক সাক্ষাতে মুসাফাহা করার কথা বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে-

>> হজরত আবুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে জানতে চাইলাম- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাদের মধ্যে কি মুসাফাহার প্রচলন ছিল? তিনি উত্তরে বললেন, ‘হ্যাঁ’।’ (বুখারি)

>> হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন ইয়েমেন থেকে লোকেরা আসলো, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘তোমাদের কাছে ইয়েমেনবাসীরা এসেছে। তারাই এসে প্রথমে মুসাফাহা বা করমর্দন করছেন।’ (আবু দাউদ)

>> হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জানতে চেয়েছে যে-
– হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যকার কোনো ব্যক্তি যখন তার ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাত করবে, তখন কি সে তার সামনে মাথা ঝুঁকাবে? জবাবে তিনি বললেন, ‘না’।

– লোকটি আবার জিজ্ঞাসা করলো, সে কি তাকে জড়িয়ে ধরে চুম্বন করবে? উত্তরে তিনি বললেন, ‘না’।

– লোকটি আবার জানতে চাইলো, তাহলে কি সে বন্ধুর হাত নিজের হাতের মধ্যে নিয়ে মর্দন (মুসাফাহা) করবে? তিনি বললেন, ‘হ্যাঁ’।’ (তিরমিজি)

সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত দেখা-সাক্ষাৎ হলে পরস্পরে মুসাফাহা বা করমর্দন করা। পাশাপাশি আল্লাহর প্রশংসাসহ ক্ষমা প্রার্থনা স্বরূপ উল্লেখিত দোয়া করা। আর তাতে সাক্ষাৎ শেষ করে চলে যাওয়ার আগেই আল্লাহ উভয়কে দ্রুত ক্ষমা করে দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে মুসাফাহা করার মাধ্যমে দ্রুত গোনাহ থেকে মুক্তি লাভের তাওফিক দান করুন। আমিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa