Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি মেয়ে সেজে ফেসবুকে আড়াই বছর প্রেম, ধরা পড়লেন যেভাবে
অপরাধ-দুর্নীতি

মেয়ে সেজে ফেসবুকে আড়াই বছর প্রেম, ধরা পড়লেন যেভাবে

By Saiful IslamAugust 30, 20213 Mins Read

মেয়ে সেজে ফেসবুকে আড়াই বছর প্রেম, ধরা পড়লেন যেভাবে

Advertisement
জুমবাংলা ডেস্ক : মেয়ে সেজে ফেসবুকে আড়াই বছর প্রেম করে বিয়ে করার কথা বলে প্রেমিক নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পরেছে কথিত প্রেমিকা সুমন মিয়া। বিভিন্ন সময়ে হাতিয়ে নিয়েছে ৩ লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে বরগুনার বেতাগী উপজেলার বেতাগী পৌর এলাকায়। ভুয়া প্রেমিকা প্রতারককে বরগুনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঢাকার লালবাগের মো. সুমন মিয়া (৩০) ফেসবুকে জারা খান নামে দিয়ে ফেক আইডি খুলে। আইডির প্রোফাইলে ব্যবহার করা হয় সুন্দরী মেয়ের ছবি। বায়োগ্রাফিতে নিজেকে মডেল হিসাবে উল্লেখ করে। এই আইডির মাধ্যমে পরিচয় হয় বেতাগী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত. রাধিকা জীবন রায়’র পুত্র টুটুল রায়ের সাথে। কথিত জারা খান কিছুদিন চ্যাটিং করার পর টুটুলকে প্রেমের প্রস্তাব দেয়। সুন্দরী জারা খানের ছবি দেখে তার প্রেমের প্রস্তাব রাজি হয়ে যায় টুটুল রায়। জারা খান নিজেকে বিত্তশালী বাবার কণ্যা বলে পরিচয় দেয়। শুরু হয় হয় তাদের গভীর ভালবাসার সম্পর্ক। বিভিন্ন সময়ে নানান অজুহাতে টুটুলের কাছে টাকা চাইত জারা খান। জারা খানের প্রেমে টুটুল এতটাই আসক্ত ছিল চাওয়ার সাথে সাথে টাকা পাঠিয়ে দিত। এভাবে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে সুমন মিয়ার এই চক্র। মাঝে মাঝে ভিডিও কলে সুন্দরী মেয়েদের দিয়ে কথা বলাত যেন টুটুলের কোন সন্দেহ না থাকে।

এভাবে চলে আড়াই বছরের কঠিন প্রেম। এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায় তাদের ধর্ম। পরে তাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে টুটুল রায়কে ঢাকায় ফ্লাট কিনে দেয়ার শর্তে টুটুল রায় ইসলাম ধর্ম গ্রহণে সম্মত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় ফ্লাট কিনে দেয়া এবং বিয়ে করার জন্য টুটুলকে ঢাকায় নিয়ে যেতে ২৯ আগষ্ট (রবিবার) বেতাগী আসেন জারা খানের আপন ছোট ভাই পরিচয় দেয়া সুমন। টুটুল তার বন্ধুদের সাথে সুমনকে পরিচয় করিয়ে দেয়। সুমন খানের পোশাক এবং কথা-বার্তায় বড়লোক বাবার সন্তান হিসেবে সন্দেহ হলে টুটুলের বন্ধুরা তাকে পর্যবেক্ষণ করতে থাকে। এর মধ্যে পরিবারের লোকজনের অমতে সুমন খানের সাথে ঢাকা যাওয়ার জন্য টুটুল বাসা থেকে বের হয়ে যায়। এ খবর টুটুলের বন্ধুুদের কাছে পৌছলে তারা ঢাকা যাওয়ার বিভিন্ন পথে লোক মোতায়েন করেন।

উপজেলার সীমান্তবর্তী বাকেরগঞ্জের নিয়ামতি বাসস্ট্যান্ডে সুমন ও টুটুলকে আটক করে স্থানীয় জনতা। পরে টুটুলের বন্ধু ও ছাত্রলীগ নেতা মো: রাফি সিকদারের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা নিয়ামতি গিয়ে সুমন ও টুটুলকে নিয়ে আসে। তাদের জিজ্ঞাসাবাদে সুমন খান স্বীকার করে জারা খান হিসেবে সে এত দিন ধরে নিজেই টুটুলের সাথে প্রেমের অভিনয় করে আসছিল। সুমন খানের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে বোরকা, মেয়েদের পোশাক, রূপ চর্চার বিভিন্ন উপকরণ, কৃত্রিম চুল ও নেশা জাতীয় বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায়।

এসব উপকরণসহ সুমন খানকে বেতাগী থানা পুলিশে দেয়া হয় এবং টুটুল রায়কে অচেতন অবস্থায় পুলিশের উপস্থিতিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। টুটুল রায়ের বড় ভাই হরি চন্দ্র রায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২২(২) এবং ২৪ (২) ধারায় সুমন খানকে আসামী করে থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ৯, তারিখ: ৩০ আগষ্ট, ২০২১)।

সুমন খান স্থাণীয় সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আড়াই বছর টুটুলের সাথে মেয়ে কন্ঠে কথা বলে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নিয়েছি। এ ধরনের প্রতারণায় সহযোগীতা করে গ্রুপের মেয়ে সদস্যরাও। আমাদের চক্রের কাজ হলো সোস্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন তরুণ ও তরুণীদের প্রতারণার ফাঁদে ফেলা।

আজ সোমবার (৩০ আগস্ট) দুপুরে টুটুল রায় জানান, আমাকে প্রতারণার ফাঁদে ফেলে নিঃস্ব করা হয়েছে। আগামীতে আমার মত আর যাতে কেউ প্রতারণার শিকার না হয় সে জন্য সকলের সচেতন হওয়া দরকার।

বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, সুমন খানের বিরুদ্ধে ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে ছদ্মবেশ ধারন করে প্রতারণা করার অভিযোগে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরগুনায় আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

June 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

June 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

June 10, 2026

Latest News

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa