Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home ধর্ম যে তিনটি বিষয় ইসলামের সারসংক্ষেপ
ইসলাম ধর্ম

যে তিনটি বিষয় ইসলামের সারসংক্ষেপ

By Saiful Islamনভেম্বর 22, 20202 Mins Read

Advertisement
ধর্ম ডেস্ক : নবী করিম (সা.) বলেন, মুসলিম সেই ব্যক্তি যার জবান ও আচরণের অনিষ্ট থেকে অপর মানুষ নিরাপদ থাকে। অপর হাদীসে আছে, মানুষের নেকীর পাল্লায় সবচেয়ে বেশি ভারি হবে তার উত্তম আচরণ ও নৈতিকতা। (আল আহাদীস আল মুন্তাখাবা)।

আমরা যারা ঈমান এনেছি। আমরা যারা মুসলমান। আমাদের ঈমানের কিছু দাবি আছে। ইসলাম-অনুসারী হওয়ার কারণে কিছু বিশেষ দায়িত্ব আছে। ঈমান-আমলের কাজ আছে। এসব কাজ না করে আমরা আল্লাহকে খুশি করতে পারব না। ঈমান-আমল ও আখলাকের এই রাস্তা পার না হয়ে আমরা জান্নাতে যেতে পারব না। এই দুনিয়ার জরুরি দায়িত্ব পালন না করে আমরা কামিয়াব হতে পারব না। আল্লাহর হক ও বান্দার হক না দিয়ে আমরা দায়মুক্ত হতে পারব না।

এক অমুসলিম ব্যক্তি হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.-এর কাছে প্রশ্ন করেছিল যে, হযরত, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইসলাম নিয়ে অনেক পড়াশোনাও করেছি। আমার কাছে খুব পছন্দনীয় ও প্রশান্তিময় ধর্ম বলে মনে হয়েছে। কিন্তু আমি এর বিশালত্ব দেখে ভয় পাই, আমি এর পরিপালন ও অনুসরণ করতে পারব কি-না। এর শুরু ও শেষ খুঁজে পাই না। আপনি এ যুগের শ্রেষ্ঠ ইসলামী মনীষী। যদি দয়া করে আপনি আমাকে সংক্ষিপ্ত ইসলাম পরিচিতি জানিয়ে দিতেন।

হযরত থানভী রহ. তাকে বললেন, ইসলাম হলো : (১) স্রষ্টার কিছু অধিকার দেয়া, (২) সৃষ্টিজগতের কিছু অধিকার দেয়া আর (৩) নিজে কিছু সীমারেখা মেনে চলার নাম। ওই ভদ্রলোক তখন বললেন, অপার সমুদ্রে হাবুডুবু খাওয়া একজন মানুষ ছিলাম আমি। আপনার এই কথা থেকে মনে হলো, আমি যেন জীবনরক্ষার একটি জাহাজে উঠতে পেরেছি। সত্যিই আপনার মতো এভাবে ইসলামকে অনেকেই বুঝতে পারে না। এরপর সেই ভদ্রলোক অল্প দিন পরেই ইসলাম গ্রহণ করেন।

আমরা যারা ইসলাম পেয়েছি তাদেরও কর্তব্য, ইসলামকে সহজ-সরলভাবে বুঝতে পারা। এ জন্য শায়খ, মুরব্বী, আলেম ও ইমাম সাহেবগণের সাথে মহব্বতের সম্পর্ক রাখা চাই। আমার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী কী হক রয়েছে তা জেনে নেয়া কর্তব্য। মাখলুকাত তথা বান্দার কী কী হক রয়েছে সে সম্পর্কেও জ্ঞান থাকা চাই।

পাশাপাশি একজন সক্ষম মানুষ হিসাবে অথবা দোষে-গুণে সমন্বিত মানুষ হিসাবে আমার জীবন চলার পথে আল্লাহ তাআলার হুকুম-আহকাম বা বিধি-নিষেধের কোনো কোনো সীমারেখা রয়েছে, তা বিশদভাবে জানা এবং মানা অবশ্যকর্তব্য। যদি এ তিনটি শিরোনাম বিস্তারিতভাবে আমরা জানতে ও মানতে পারি, তাহলে আমরা ইসলামের ওপর জীবনযাপন এবং ঈমানের ওপর মৃত্যুবরণ করতে পারব, ইনশাআল্লাহ।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণ আত্মসমর্পিত হও। ইসলামে পূর্ণাঙ্গরূপে দাখিল হও। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। (সূরা বাকারাহ : আয়াত ২০৮)।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

জুন 11, 2026
দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

জুন 10, 2026
ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

জুন 10, 2026
Latest News
নিরাপত্তা

ইসলামের দৃষ্টিতে শিশু নিরাপত্তায় সবার দায়িত্ব ও কর্তব্য

দেশের সীমান্ত পাহারা

দেশের সীমান্ত পাহারার বিস্ময়কর মর্যাদা ও ফজিলত

ভালোবাসা

নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ১০ জুন, ২০২৬

সাফল্য

মানবজীবনের প্রকৃত সাফল্য

নামাজের সময়সূচি ২০২৬

নামাজের সময়সূচি: ০৯ জুন, ২০২৬

হিংসা

হিংসা ও বিদ্বেষ : আত্মবিনাশের নীরব আগুন

আত্মীয়

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় ইসলামের নির্দেশনা ও গুরুত্ব

আল্লাহ

পরিবেশ ধ্বংসের ফল কি আল্লাহর গজব? ইসলামী দৃষ্টিভঙ্গি

মা-বাবা

মা-বাবার অবাধ্যতার ভয়াবহ পরিণতি, যা বলেছে ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa