Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি রাজি না হলেই গ্যাং রেপ করা হয় তরুণীদের
অপরাধ-দুর্নীতি

রাজি না হলেই গ্যাং রেপ করা হয় তরুণীদের

By iNews Deskজুলাই 11, 20213 Mins Read

Advertisement
রাতে ঘুমানোর আগে ঘটে ঘটনাটি। তার রুমে ঢুকে পলক মন্ডল জানতে চায়, আপা কোন সমস্যা নেইতো? বলতে বলতে খাটের এক পাশে বসে রুপার (ছদ্মনাম) হাতটি টেনে ধরে। মুহূর্তেই অচেনা হয়ে যায় পলক মন্ডল। সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতের ব্যাঙ্গালুরুরে রুপাকে নিয়ে আসা পর্যন্ত এই পলক ছিলো দাদা বা ভাই। নিরেট ভদ্রলোক। এখন যেনো তার ভেতরের অসভ্য মানুষটির স্বরূপ প্রকাশ পাচ্ছে। রুপা হাত টেনে দুরে সরতে চেষ্টা করে। পলক এবার রুপার পুরো শরীরটাকে ঝাপটে ধরে।

কষে পলকের গালে একটা চড় বসিয়ে দেয় মেয়েটি। গালি দেয় পলক। সেইসঙ্গে মারধর। পাশের রুম থেকে বিষয়টি টের পেয়ে রুপাকে গালিগালাজ করতে থাকে তাসলিমা বিউটি। যার হাত ধরে শতাধিক নারী পাচার হয়েছে ভারতে। বিউটি চিৎকার করে বলতে থাকে, এবার তোকে এমন শিক্ষা দেব। সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে বাঁকা করতে হয় তা জানা আছে।

দশ মিনিটের মধ্যে তিন যুবক হাজির ওই ঘরে। পলকসহ চার যুবক রুপার রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ‘মাগো মাগো,’ ‘আমার সঙ্গে এমরক করবেন না ভাইগো..’ বলে চিৎকার করতে থাকে মেয়েটি। কিন্তু উচ্চ ভলিয়মে বাজানো হিন্দি গানের প্রভাবে শব্দটি সবার কানে পৌঁছায় না। যৌন নির্যাতনে পরদিন অসুস্থ রুপা। কয়েক দিন বাসা রেখে চিকিৎসার নামে ওষুধ সেবন করানো হয় তাকে। পরে ব্যাঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির এক বাসায় নিয়ে যাওয়া হয় রুপাকে। সেখানে তাকে নিয়মিত ধর্ষণ করতো টিকটক হৃদয়। এরমধ্যেই তাকে পাঠানো হতো বিভিন্ন হোটেলে, ম্যাসাজ সেন্টারে, মিনি পতিতালয়ে। শেষ পর্যন্ত গত মে মাসে মেয়েটি পালিয়ে ঢাকায় ফিরে পুলিশের কাছে অভিযোগ করেছে। টিকটক হৃদয়, তাসলিমা বিউটিসহ দালালদের বিরুদ্ধে মামলা করেছে ডিএমপির হাতিরঝিল থানায়।

পাচার হওয়া প্রসঙ্গে রুপা জানিয়েছে, গত বছরের শুরুতে ফেসবুকে টিকটক হৃদয়ের বান্ধবী হিসেবে পরিচয় ঘটে ইতির সঙ্গে। কথা হতো হৃদয়ের সঙ্গেও। ঢাকার মগবাজারের হৃদয় তার পূর্ব পরিচিত। চাকরির জন্যই ভারতে পা দিয়েছিলো রুপা। গত বছরের শুরুতে ঢাকা থেকে সাতক্ষীরা। তারপর সাতক্ষীরা সীমান্তে একটি ঝুঁপড়ি ঘরে কাটে দুই রাত। পরবর্তীতে এক মধ্যরাতে এই চক্রের মেহেদি, বাবু, মহিউদ্দিন, সালাম সীমান্ত পার করে দেয়। ওপারে বকুল নন্দী নামে আরেক দালালের বাসায় এক রাত। পরবর্তীতে পলক মন্ডল তাকে নিয়ে যায় ব্যাঙ্গালুরুতে। সেখানেই গ্যাং র্যা পের শিকার হয় মেয়েটি।

রুপা জানিয়েছে, পতিতাবৃত্তিতে রাজি না হলে এভাবেই পাচার হওয়া প্রতিটি মেয়েকে গ্যাং রেপ করা হয়। এসময় উচ্চ ভলিয়মে হিন্দি গান ছেড়ে দেয় ওরা। আশপাশের লোকজনের কানে কোনোভাবেই এই শব্দ পৌঁছায় না।

সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফাঁস হলে তদন্তে নামে দুই দেশের পুলিশ। এ ঘটনার পর ভারতে ১১ বাংলাদেশি ও এক ভারতীয় গ্রেপ্তার হয়েছে। এরমধ্যে ১০ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। এরমধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ডিএমপি’র হাতিরঝিল থানায় এ পর্যন্ত সর্বমোট পাঁচটি মানব পাচার মামলা হয়েছে। এ বিষয়ে পুলিশের তেজাগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, ইতিমধ্যে এই নারী পাচারকারী চক্রের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

জুন 10, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa