
ওসি বলেন, ‘তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজে বেশ কিছুদিন ধরে ঝামেলার করার চেষ্টা করেছেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু। এ বিষয়ে প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী। এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে হাফিজুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ অভিযোগে উল্লেখ করেন, প্রকল্পের কনস্ট্রাকশন কাজের জন্য কাঞ্চন নলপাথর এলাকা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে তারা বালু কিনছেন। গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে দুটি গাড়িযোগে নলপাথর থেকে বালু লোড করে প্রকল্পের দিকে আসছিলেন চালক শরিফ সরদার ও আরমান মিয়া।
গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে হাফিজুর রহমান ও তার লোকজন গাড়ি দুটির গতিরোধ করেন। কারণ জানতে চাইলে দুই চালককে বেধড়ক মারধর করা হয়। পরে অন্য গাড়িযোগে বালু লুট করে নিয়ে যান। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রকল্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি করবেন বলেও হুমকি দেন তারা। ফলে যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



