Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২
অপরাধ-দুর্নীতি

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, আটক ২

By Saiful Islamডিসেম্বর 14, 20193 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : সরকারি প্রকল্পের উপজেলা পর্যায়ের একজন প্রকৌশলীর কাছে সম্প্রতি একটি ফোন আসে। অন্য পাশ থেকে নিজেকে আমাদের সময়ের সংবাদকর্মী দাবি করে এক ব্যক্তি বলেন, ‘বরাদ্দকৃত প্রকল্পের কাজ ২০/৩০ ভাগ হলেও কাগজপত্রে শেষ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আপনার পছন্দের ঠিকাদারদের ২০ শতাংশ ঘুষের বিনিময়ে কাজ দিয়েছেন, সবই আমরা জানি। রিপোর্ট বন্ধ করতে চাইলে আমার বিকাশ অ্যাকাউন্টে ৪০ হাজার টাকা পাঠান।’

ওই প্রকৌশলী বিষয়টি দেশের জনপ্রিয় দৈনিক আমাদের সময় কর্তৃপক্ষকে জানালে নেওয়া হয় আইনি পদক্ষেপ। এর পরই এ প্রতারকচক্রকে ধরতে ফাঁদ পাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অবশেষে চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা পুলিশের এডিসি (পশ্চিম) গোলাম মোস্তফা রাসেল ও শাহাদাত হোসেন সুমা। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রতারকচক্রের মূল হোতা মো. শিবলু ও তার সহযোগী মো. সোহাগ।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানিয়েছে, শিবলুর নেতৃত্বে এ চক্রটি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে প্রায় দুই বছর ধরে এ অপকর্ম চালিয়ে আসছে। মাদকাসক্ত শিবলু ও সোহাগ প্রতিদিনই কোনো না কোনো কর্মকর্তাকে ফোন করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে নানা হুমকি দিত এবং বিকাশ নম্বর দিয়ে টাকা চাইত। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য বেরিয়ে আসবে।

ডিবি জানায়, গতকাল শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে শিবলু ও সোহাগকে তারা গ্রেপ্তার করেন।

পরে ওইদিনই তাদের দুজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন আমাদের সময়ের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা এবিএম সিদ্দীক। এর পর বিকালে তাদের দুজনকে তিন দিনের রিমান্ড চেয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত দুই প্রতারকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট থেকে দৈনিক আমাদের সময়ের সংবাদকর্মীর পরিচয় দিয়ে শিবলু ও সোহাগ কখনো প্রকৌশলী, কখনো খাদ্য বিভাগের কর্মকর্তা, যুগ্ম সচিব, উপসচিব, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সামরিক-বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা নিজেদের কখনো অপরাধবিষয়ক প্রতিবেদক, কখনো বার্তা সম্পাদক পরিচয় দিত। এতে আমাদের সময়ের সুনাম ও মর্যাদা নষ্ট হয়েছে। অভিযোগ ওঠার পরপরই গত ২০ আগস্ট তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি করে আমাদের সময় কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, সিম ও কিছু চিরকুট জব্দ করা হয়েছে। কোন কর্মকর্তাকে ফোন করে কী বলতে হবে, সেসব চিরকুটে লেখা রয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের একটি তালিকাও জব্দ করা হয়েছে। এ পর্যন্ত এমন শতাধিক ঘটনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে শিবলু ও সোহাগ। এ টাকা দিয়ে তারা প্রতিদিন ৫/৬ বার হেরোইন সেবন করত। প্রতারণার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে সরকারি কর্মকর্তাদের নম্বর সংগ্রহ করত বলেও জানিয়েছে তারা।

ডিবি পশ্চিমের উপকমিশনার (ডিসি) মোখলেসুর রহমান বলেন, তাদের দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি।

এদিকে এ ধরনের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে আমাদের সময় কর্তৃপক্ষ। প্রতিবেদন প্রকাশের ভয় দেখিয়ে কোনো ধরনের প্রতারণা ও হুমকি দেওয়া হলে দ্রুত তা আমাদের সময়ের অফিসিয়াল টেলিফোন, ফ্যাক্স অথবা ই-মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ করা হচ্ছে। সূত্র : আমাদের সময়

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

জুন 10, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa