Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অপরাধ-দুর্নীতি স্বজনদের জিম্মি করে প্রবাসীদের মাধ্যমে আনা হত সোনা, গ্রেপ্তার ৩
অপরাধ-দুর্নীতি

স্বজনদের জিম্মি করে প্রবাসীদের মাধ্যমে আনা হত সোনা, গ্রেপ্তার ৩

By Saiful Islamঅক্টোবর 13, 20235 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভালো চাকরির আশায় বিদেশে গিয়ে ‘বিপদে পড়া’ বাংলাদেশিদের দেশে ফিরতে দেওয়া হয় ‘ফ্রি টিকেট’, বিনিময়ে শুল্ক ফাঁকি দিতে তাদের স্যুটকেসে দিয়ে দেওয়া হয় স্বর্ণালংকার, দামী প্রসাধনী, ইলেকট্রনিক্স পণ্য। আর সেসব পণ্য নিরাপদে ফেরত পেতে দেশে আসা প্রবাসীর স্বজনকে অপহরণও করত একটি চক্র।

Advertisement

ওই চক্রের তিনজনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে এসব তথ্য জানিয়েছে র‍্যাব।

তারা হলেন, খোরশেদ আলম (৫২), জুয়েল রানা মজুমদার (৪০) ও মাসুম আহমেদ (৩৫); তিনজনের মধ্যে খোরশেদ আলম বাংলাদেশি চক্রের ‘হোতা’ বলে র‍্যাবের ভাষ্য।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

ওই বাসা থেকে প্রায় ৬০ লাখ টাকার স্বর্ণ, ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্রান্ডের প্রসাধনী ও মূল্যবান পণ্যসামগ্রীও উদ্ধার করেছে র‍্যাব।

দেশে ও বিদেশে এই চক্রটির ১২ থেকে ১৫ জন সদস্য রয়েছে জানিয়ে র‍্যাব কর্মকর্তা মঈন বলেন, “এই চক্রে দুটি দল, একটি বাংলাদেশ কাজ করে, আরেকটি মধ্যপ্রাচ্যের কয়েক দেশে। বিদেশের হোতা হলে আবু ইউসুফ নামের এক প্রবাসী বাংলাদেশী।“

শুক্রবার কারওয়ানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমান্ডার মঈন বলেন, মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে বাংলাদেশে ফেরত আসা নুরুন্নবী নামের এক ব্যক্তিকে ঢাকার বিমান বন্দরে নিতে যশোরের চৌগাছা থেকে এসেছিলেন তার বাবা সৈয়দ আলী মণ্ডল (৬৫)। গত ৯ অক্টোবর শাহজালাল বিমানবন্দর থেকেই নিখোঁজ হন তিনি।

এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সৈয়দ আলী মণ্ডলের জামাতা রাজধানীর মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাকে উদ্ধারের জন্য র‍্যাব-৪ এর কাছেও আবেদন করে তার পরিবার।

কমান্ডার মঈন বলেন, “পরিবারের আবেদনের পর সৈয়দ আলীর সন্ধানে র‍্যাব মাঠে নামে। গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে র‌্যাব-৩ এবং র‌্যাব-৪ শান্তিনগরের ওই বাসা থেকে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত সৈয়দ আলী মণ্ডলকে উদ্ধার করে।“

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনের ওই চক্র তাদের ‘অপরাধের কথা স্বীকার করেছে’ বলে র‍্যাব কর্মকর্তা মঈনের ভাষ্য।

তিনি বলেন, আলী মণ্ডলের ছেলে নুরুন্নবী ভালো চাকরির আশায় গত ২০ অগাস্ট মধ্যপ্রাচ্যের একটি দেশে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে ভালো চাকরি না পেয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সে সময় নুরুন্নবীর সঙ্গে বিদেশে এই চক্রের হোতা আবু ইউসুফের পরিচয় হয়।

“ইউসুফ ও তার সঙ্গীরা নুরন্নবীর দেশের ফেরার জন্য ফ্রি টিকেট দেবে বলে প্রলোভন দেখায়, কিন্তু বিনিয়মে তাকে প্রসাধনী ও ইলেকট্রিনক্স পণ্য, চকলেটসহ আর কিছু জিনিসপত্র বাংলাদেশে নিয়ে যেতে হবে বলে শর্ত জুড়ে দেয়। নুরন্নবী সেই শর্তে রাজি হয়ে ৯ অক্টোবর রাতে ঢাকায় আসবে বলে তার পরিবারকে জানায়।

“এরপর নুরুন্নবীর বাবা আলী মণ্ডল ছেলেকে নেওয়ার জন্য ঢাকায় এলে তার সঙ্গে খোরশেদ আলম যোগাযোগ করে। নুরন্নবীর মাধ্যমে আসা পণ্য নিরাপদে ফেরত পেতে জামানত হিসেবে সৈয়দ মণ্ডলকে বিমানবন্দর থেকে নিয়ে গিয়ে শান্তিনগরের ওই বাসায় আটকে রাখে।”

ফ্রি টিকেটের ফাঁদ

র‍্যাব কর্মকর্তা মঈন বলেন, এই চক্রটি গত পাঁচ থেকে ছয় বছর ধরে দেশে ফিরতে চাওয়া বিপদগ্রস্ত মানুষদের ‘টার্গেট করে’ কাজ করছে। তাদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মূল্যবান পণ্য দেশে এনে বিভিন্ন মার্কেটে বিক্রি করে আসছে।

“চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রবাসীদের গ্রুপে ফ্রি টিকিটে বাংলাদেশে আসার বিজ্ঞাপন প্রচার করে। ওই বিজ্ঞাপন দেখে যারা ফ্রি টিকেটে দেশে আসার আগ্রহ প্রকাশ করেন, তাদের স্যুটকেসে ইউসুফ ও তার দলের লোকজন স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও বিভিন্ন ধরনের দামী প্রসাধনী দিয়ে দেয়। ২৫ থেকে ৩০ কেজি ওজনের একেকটি লাগেজে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা মূল্যের পণ্য থাকে।”

সংবাদ সম্মেলনে মঈন বলেন, যারা ফ্রি টিকেটে দেশে আসতে চায়, প্রথমে তাদের পাসপোর্ট এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র চক্রটি প্রথমে নিজেদের জিম্মায় রাখে। এরপর খোঁজখবর শুরু করা হয়, ওই প্রবাসীরা আসলেই দেশে ফিরতে চান কী না। এজন্য ইউসুফ তার বাংলাদেশি চক্রের সদস্যদের দিয়ে দেশে ওই প্রাবসীর পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করে।

প্রবাসী ব্যক্তির দেশে আসার আগের দিন চক্রের সদস্যরা কৌশলে তাকে নিজেদের জিম্মায় নিয়ে আসে এবং লাগেজে স্বর্ণালংকারসহ বিভিন্ন প্রকার দামী পণ্যসামগ্রী দিয়ে দেয়। সঙ্গে ফ্রি টিকেটও দেয়। পাশাপাশি বাংলাদেশি চক্র ওই প্রবাসীর স্বজনের সঙ্গে যোগাযোগ শুরু করে।

কমান্ডার মঈন বলেন, বাংলাদেশের খোরশেদ ও তার দলের লোকজন প্রবাসীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের ঢাকায় এনে কৌশলে তাদেরকে ঢাকার কোনো একটি বাসায় নিয়ে আটকে রাখে। এদিকে প্রবাসী যাত্রী বাংলাদেশে পৌঁছে শুল্ক ফাঁকি দিয়ে আনা মালামাল খোরশেদের চক্রের হাতে তুলে দিলে তবেই আটকে রাখা স্বজনদের তারা ছেড়ে দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রটি দুই/তিন মাস পরপরই ঢাকায় বাসা বদলাতো। শান্তিনগরের যে বাসা থেকে আলী মণ্ডলকে উদ্ধার করা হয়েছে, দুই মাস আগে খোরশেদরা সেটি ভাড়া নিয়েছিলেন।

প্রবাসী যাত্রীদের মাধ্যমে আনা অলঙ্কার ও পণ্যসামগ্রী খোরশেদরা গুলিস্তান ও পল্টনসহ দেশের বিভিন্ন মার্কেটে অবৈধভাবে বিক্রি করে আসছিল বলে র‌্যাবের ভাষ্য।

বাংলাদেশি চক্রের কার কি কাজ

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা মঈন বলেন, খোরশেদ আলম ২০০৯ সালে মধ্যপ্রাচ্যের একটি দেশে যান। এর এক বছর পর দেশে ফিরে তিনি ওই চক্রের বাংলাদেশি প্রতিনিধি হয়ে কাজ শুরু করেন।

“প্রবাসী ব্যক্তিদের আত্মীয় স্বজনকে অপহরণ করে তাদের ঢাকায় ভাড়া বাসায় জিম্মি করে রাখার মূল কাজটি করতেন খোরশেদ। এই কাজে প্রবাসীর পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ তৈরি করা এবং প্রবাসী ব্যক্তির বিদেশ থেকে দেশে আসার বিষয়টি নিশ্চিত করতে চক্রের হোতা আবু ইউসুফের সঙ্গে খোরশেদই যোগাযোগ রাখতেন।”

র‌্যাব বলছে, জুয়েল রানা মজুমদার আগে গাজীপুরে সাইকেল ও রিকশার পার্টসের ব্যবসা করতেন। কিন্তু এই চক্রের সঙ্গে জড়িয়ে তিনি অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসা কসমেটিক্সের ব্যবসা শুরু করেন।

রানার দায়িত্ব ছিল প্রবাসীর স্বজন এবং বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য রাখার জন্য বাসা ভাড়া নেওয়া। আর মাসুম কাজ করতেন রানার কসমেটিক্সের দোকানে। এই কাজে নামার আগে মাসুম ঢাকায় প্রাইভেট কার চালানোর পাশাপাশি মাদক ব্যবসাতেও জড়িত ছিলেন বলে জানাচ্ছে র‌্যাব।

ওই তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান মঈন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

জুন 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

জুন 10, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa