Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের অভিজাত এলাকা থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি বস্তিসহ সকল স্থানেই স্টাডি সার্কেলের মতো গড়ে উঠেছে ইয়াবা সার্কেল। সকলেই যেন বুদ হয়ে আছে বর্ণহীন এই ধোঁয়ার জগতে। কিন্তু তাদের কাছে ধোঁয়ায় মাঝেই যেন রয়েছে এক স্বর্গীয় সুধা!

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক তরুণী বলেন, আমার অনেক ফ্রেন্ডরা আমাকে বলত চল ক্লাবে যাই। পরে আমি সাহস নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে যাই। যাওয়ার পরে ট্যাবলেট জাতীয় কিছু আমাকে দেয়। আমাকে বলা হয় এগুলো খেলে ক্লান্ত লাগবে না, ভালো লাগবে। প্রথমে ভালো লাগে নাই তবে পরে ভালে লাগত। পরে নিজেই সংগ্রহ করে খেতাম। আবার ফোন করলে তারা এসে আমকে দিয়ে যেত। এভাবেই আমি ইয়াবায় আসক্ত হয়ে যাই।

এক অভিজাত পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, আমি একজন সাধারণ ছেলে ছিলাম। যখন ভার্সিটিতে যেতাম তখন আমার বন্ধুরা অফার করত। বলত দোস্ত সব সময় তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস, চল আমরা মাঝে মাঝে কোন নাইট ক্লাব বা কোন ডিজে পার্টিতে যাই। এই বিষয়ে আমার কোন ধারণা ছিলোনা। একদিন আমরা বনানীতে একটি নাইট ক্লাবে যাই। যাওয়ার পরে দেখতে পাই বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ড্রিংক নিচ্ছে। তখন বন্ধুদের প্রলোভনে আমিও ড্রিংক নেই। পরে এক ফ্রেন্ড বললো দোস্ত আজকে অন্যরকম একটা জিনিস নিব, সেটা খুবই ভালো জিনিস। তখন আমার বন্ধুরা ছোট ছোট পিংক কালারের মেডিসিনের মতো (ইয়াবা) বের করল। আমাকে বলল, দোস্ত এটা নিলে তুই আলাদা একটি রাজ্যে চলে যাবি। তোর ভেতরে অন্য রকম একটা ফিল আসবে। আমি এটা নেওয়ার পর এর অনুভূতিটা কি তা আমি বলে বুঝাতে পারব না।

ইয়াবায় আসক্ত অন্য এক শিক্ষার্থী বলেন, আমার পরিবার চায় আমি স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাই। কিন্তু ওখানে গেলে তো আমি এই লাইফ পাব না, তাই আমি স্কলারশিপ বাদ করে দেই। এই লাইফটা খুবই খারাপ, আমি চাই না এই লাইফে কেউ আসুক। আমি যা কিছুই করি মনে থাকে না। আমি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে আমার পুরুষত্বে নাকি সমস্যা হয়ে গেছে। আমি কখনো বাবা হতে পারবো না বলেন এই ভুক্তভোগী।

তিনি বলেন, আমি ফিরতে চাই এই লাইফ থেকে। আমার যখন ইয়াবার প্রয়োজন হয়, তখন আমার নিজের শরীর নিজে কামড়াতে থাকি। আমি এই লাইফ চাই না। দিন দিন আমর সব কিছু শেষ হয়ে গেছে। এই ইয়াবা আমার জীবন নষ্ট করে দিয়েছে।

উল্লেখ্য, দেশের বেসরকারি চ্যানেল সময় টেলিভিশন-এ সংবাদটি প্রকাশিত করা হয়। সেই আলোকেই এই প্রতিবেদনটি করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.