Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম হজের খুতবা শুরু বিকেল ৩টায়, শোনাতে পারবেন বাংলায়
ধর্ম

হজের খুতবা শুরু বিকেল ৩টায়, শোনাতে পারবেন বাংলায়

By Sibbir OsmanJuly 19, 20212 Mins Read

হজের খুতবা শুরু বিকেল ৩টায়, শোনাতে পারবেন বাংলায়

Advertisement
ধর্ম ডেস্ক: আজ ৯ জিলহজ। ভোরবেলা থেকে হাজিরা আরাফার ময়দানে আসা শুরু করেছেন এবং সেখানে সারাদিন অবস্থান করবেন। আরাফার বিস্তৃত প্রাঙ্গণে সমবেত হাজিদের উদ্দেশে মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা আরাফার প্রাঙ্গণে খুতবা প্রদান করবেন।

প্রতিবছর বিভিন্ন ভাষায় এ খুতবা সরাসরি অনুবাদ করা হয়। গত বছরের মতো এবারও আরাফার দিনের খুতবা সরাসরি বাংলাসহ ১০টি ভাষায় অনুবাদ করা হবে। সৌদির স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট বাংলাদেশ সময় বিকেল ৩টায় খুতবার সরাসরি সম্প্রচার শুরু হবে।

বাংলা ভাষায় আরাফার ময়দানে প্রদত্ত হজের খুতবা শুনতে এই লিংকে ক্লিক করে ভাষা চয়নের অপশনে বাংলা ভাষা নির্বাচন করতে হবে। এরপর সরাসরি বাংলা ভাষায় অনূদিত আরাফার খুতবা শোনা যাবে।

ইসলামের সুমহান বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে খুতবা অনুবাদের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। আগে তা সরাসরি পাঁচটি ভাষায় অনূদিত হতো। এবার তাতে আরো পাঁচটি ভাষা যুক্ত করা হয়েছে।

গত বছরের মতো এ বছরও গুরুত্বপূর্ণ খুতবা ১০টি ভাষায় অনূদিত হবে। ইংরেজি, মালয়ি, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চায়নিজ, তার্কিশ, রুশ, হাউসা ও বাংলা। অনুবাদ কার্যক্রম পরিচালনায় এটি বিশ্বের সর্ববৃহৎ প্রকল্প। বিগত বছরের মতো এবারও সৌদি সরকারের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে।

করোনা সংক্রমণ রোধে এবার মাত্র ৬০ হাজার মুসলিম হজ পালনের সুুযোগ পেয়েছেন। সৌদিতে অবস্থানরত ১৫০ টি দেশের নাগরিকদের মধ্য তাদের নির্বাচন করা হয়েছে। দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ১৮ বছর থেকে ৬৫ বছর বয়সী ও করোনা টিকা নিয়েছেন এমন আবেদনকারীদের হজের সুযোগ দেওয়া হয়েছে।

সূত্র : সৌদি গেজেট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

June 25, 2026
রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

June 24, 2026
Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

June 21, 2026

Latest News

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

বর্ষা

বর্ষার বৃষ্টিতে হৃদয় শুদ্ধ করার আহ্বান

Hajj

আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

ঈমান

ঈমান রক্ষায় ইসলামের নির্দেশনা: বিশুদ্ধ আকিদা, ইবাদত ও সৎ সঙ্গের গুরুত্ব

Girls

দুই বিয়ে হওয়া নারী জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa