Advertisement

শুধু ঐ শিক্ষার্থীই নয়, ২০১৮ সাল থেকে অর্থাৎ গত এক বছর যাবৎ ঐ মাদ্রাসার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অন্তত ১০ থেকে ১২ জন ছাত্রীকে ধ*র্ষণ করেছেন অধ্যক্ষ ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিক্ষককর্তৃক ২০ জনেরও বেশি ছাত্রীকে ধ*র্ষণ ঘটনার রেশ না কাটতেই এবার দশেরও অধিক ছাত্রীকে ধ*র্ষণ অভিযোগে এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

৪ জুন, বৃহস্পতিবার সকাল ১১টায় ফতুল্লার মাহমুদপুর এলাকার বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার মোবাইল ও কম্পিউটার থেকে একাধিক অশ্লীল ভিডিও জব্দ করে র‌্যাব-১১।

আটক অধ্যক্ষের নাম মাওলানা মো. আল আমিন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূঁইয়া পাড়া এলাকার রেনু মিয়ার ছেলে। আল আমিন বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। একই সঙ্গে তিনি ফতুল্লা এলাকার একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সিদ্ধিরগঞ্জে ২০ এর অধিক শিক্ষার্থীকে ধ*র্ষণ ঘটনায় দুই শিক্ষককে গ্রেফতারের সংবাদটি টেলিভিশনে প্রচারিত ভিডিও ও পত্রপত্রিকায় ছবি দেখে উক্ত মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রী তার মাকে জানায় ‘আমাদের আল আমিন হুজুরও তো আমাদের সাথে এরকম করে’। এ সময় শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত ঘটনা জানায়।

পরে শিশুটির মা ঘটনাটি র‌্যাবকে জানালে ওই মেয়ের জবানবন্দি নিয়ে অনুসন্ধান শুরু করে র‌্যাব। অনুসন্ধানে জানা যায়, শুধু ঐ শিক্ষার্থীই নয়, ২০১৮ সাল থেকে অর্থাৎ গত এক বছর যাবৎ ঐ মাদ্রাসার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অন্তত ১০ থেকে ১২ জন ছাত্রীকে ধ*র্ষণ করেছেন অধ্যক্ষ । এ ছাড়া অনেক শিক্ষার্থীকে হয়রানিও করেছেন।

তিনি আরো জানান,আটক অধ্যক্ষ আল আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ, ধর্ষণ চেষ্টা ও যৌন হয়রানির বিষয়টি স্বীকার করেছেন।তিনি (আল আমিন) জানিছেন, তিনি পরিবারসহ মাদ্রাসার ভেতরেই থাকতেন। বাসায় তার স্ত্রী না থাকলে এবং মাদ্রাসা ছুটি থাকলে এ সুযোগকে কাজে লাগিয়ে নানাভাবে শিক্ষার্থীদের কখনও ধ*র্ষণ চেষ্টা ও হয়রানি করতেন। তবে তার দাবি, তিনি আগে এমনটা ছিলেন না, শয়তানের প্ররোচনায় পরে তিনি এমনটা করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এ ঘটনা জানতে পেরে অধ্যক্ষের শাস্তির দাবি ও মাদ্রাসা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন করেছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল কাজী শামসের উদ্দিন, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম ও পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে কর্ণেল কাজী শামসের উদ্দিন বলেন, “এ সকল ঘটনার প্রমান স্বরূপ আমরা তার (আল আমিন) মোবাইল ফোন ও কম্পিউটার তল্লাশী করে প্রচুর …ভিডিও পেয়েছি। কিছু কিছু ….সে নিজেও তৈরি করেছে। সে তার কাছ পড়তে আসা ছাত্রীদের ছবির মাথার অংশ …. ভিডিওর সাথে সংযুক্ত করতেন। পরে সেই ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রীদের ব্লাকমেইল করে একাধিকবার … করতেন।”

উল্লেখ্য, গত ২৬ জুন বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অক্সফোর্ড নামে একটি বেসরকারি স্কুলের ২০ জনেরও অধিক ছাত্রীকে ৪ বছর ধরে …হয়রানিসহ ধ*র্ষণের অভিযোগে সহকারী শিক্ষক আরিফুল ইসলাম সরকার ওরফে আশরাফুল ও প্রধান শিক্ষক জুলফিকার ওরফে রফিকুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব-১১।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.