
এভাবে তিন বার ফেরেশতা জিবরাইল (আঃ) তাকে আলিঙ্গন করেন। এরপর নবী করিম (সাঃ) পড়তে শুরু করলেন। সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত সেদিন অবতীর্ণ হয়। হেরা পাহাড় ঘিরে নবীজির অনেক স্মৃতি রয়েছে। একবার নবীজি কয়েকজন সঙ্গীসহ এ পাহাড়ে আরোহণ করেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করে। মহানবী (সাঃ) তখন বলেন, ‘শান্ত হও হে হেরা, তোমার ওপর একজন নবী, একজন সিদ্দিক ও একজন শহীদ অবস্থান করছেন।’ (মুসলিম, হাদিস: ২৪১৭) হেরা গুহায় পৌঁছানো কষ্টসাধ্য ব্যাপার। তবুও প্রিয় নবীর স্মৃতিধন্য হওয়ায় হজযাত্রী-পর্যটকদের কাছে এটি একটি প্রিয় স্থান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



