Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ১২ হাজার টাকার কম ঘুষ নেন না তিনি
অপরাধ-দুর্নীতি

১২ হাজার টাকার কম ঘুষ নেন না তিনি

By Saiful IslamDecember 25, 20193 Mins Read

১২ হাজার টাকার কম ঘুষ নেন না তিনি

Advertisement
জুমবাংলা ডেস্ক : সারাদেশের উপজেলা ভূমি অফিসে জমির নামজারি করতে এক হাজার ১৫০ টাকা ফি নির্ধারণ করেছে সরকার। অথচ গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছয় হাজার টাকা ঘুষ দিয়ে ছয় মাস ঘুরেও জমির নামজারি করা সম্ভব হয়নি।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) ‘৬ হাজার টাকা দিয়েও ঘুরছেন ৬ মাস’ শিরোনামে একটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গাইবান্ধায় তোলপাড় সৃষ্টি হয়। এই সংবাদের পর বেরিয়ে আসে ভূমি অফিসের ঘুষ গ্রহণের নতুন নতুন কাহিনি। ঘুষের বিষয়ে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগী অনেকেই।

এরই মধ্যে জমির নামজারি করতে ১২ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে। সাঘাটা উপজেলা উপ-সহকারী ভূমি কর্মকর্তার সামনেই তার বিরুদ্ধে ১২ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ তুলেছেন নামজারি করতে আসা এক ব্যক্তি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ভূমি অফিসের বাইরে বিদ্যুতের বাতি জ্বালানো আছে। মাসের ৩০ দিন ২৪ ঘণ্টা বাতিগুলো জ্বালানো থাকে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, হয়তো ঘুষের টাকা লেনদেনে ব্যস্ত থাকার কারণে বিদ্যুতের বাতি নেভানোর সময় পান না উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওবাইদুল ইসলাম। এজন্য প্রতিদিনই অফিসের বাইরে বাতি জ্বলে থাকে।

দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা গেছে, চা খাওয়ার জন্য উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওবাইদুল ইসলামের হাতে ঘুষের টাকা দিচ্ছেন নামজারি করতে আসা এক ব্যক্তি। সাংবাদিক দেখে ঘুষের টাকা হাতে নিচ্ছেন না ওবাইদুল ইসলাম।

এরই মধ্যে উল্যাসোনাতলা বাজারের ব্যবসায়ী রেজা মিয়া এসে উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওবাইদুল ইসলামের কাছে জানতে চান জমির নামজারি করতে কেন তার কাছে ১২ হাজার টাকা চাওয়া হয়েছে। তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে চুপ করে আছেন ওবাইদুল ইসলাম।

জানতে চাইলে ব্যবসায়ী রেজা মিয়া বলেন, একটি নামজারির জন্য ১৫ দিন ধরে হয়রানির শিকার হচ্ছি। নামজারি বাবদ আমার কাছে ১২ হাজার টাকা ঘুষ চেয়েছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওবাইদুল ইসলাম। এজন্য তার কাছে জানতে চাইলাম- কেন এক হাজার ১৫০ টাকা ফি ১২ হাজার টাকা চাওয়া হয়েছে।

বুরুঙ্গী গ্রামের কলেজছাত্র ছদরুল আনাম বলেন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওবাইদুল ইসলাম ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। সর্বনিম্ন ১২ হাজার টাকা ঘুষ না নিলে জমির নামজারি করেন না তিনি। এসব কর্মকর্তার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সাধারণ মানুষ সরকার নির্ধারিত ফিতে জমির নামজারি করতে পারেন না। ঘুষ দিয়েও হয়রানির শিকার হন।

ভূমি অফিসের একাধিক ব্যক্তি জানিয়েছেন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওবাইদুল ইসলাম প্রতিদিন অফিসে আসেন না। যেদিন আসেন সেদিন দুপুরে আসেন। এজন্য অফিসে এসে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঘুষ ছাড়া কোনো কাজ করেন না তিনি।

এসব বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওবাইদুল ইসলাম বলেন, এসব বিষয়ে আমার কিছু বলার নেই। এখন ব্যস্ত আছি, পরে এসব বিষয়ে কথা বলব।

গত মাস ও চলতি মাসে কতটি নামজারি করা হয়েছে তার তালিকা চাইলে তিনি বলেন, ফাইল প্রসেসিং করতে অনেক সময় লাগে, পরে আসেন।

জমির নামজারির জন্য সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা শাকিল আহম্মেদ বলেন, কেউ সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উৎসঃ জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

June 13, 2026
স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

June 11, 2026
আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

June 10, 2026

Latest News

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

স্টেম সেল থেরাপি প্রতারণা মুজিবুল হক

স্টেম সেল থেরাপির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ মুজিবুল হকের বিরুদ্ধে

আসামি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

ইয়াবা

উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার ৫ লাখ ৫০ হাজার ইয়াবা

চেষ্টা

ঝিনাইদহে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক আটক

ইয়াবা

উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

ছাত্রী

পাবনায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়া হয় নদীতে

শিশু

নাটোরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ: গণপিটুনির পর অভিযুক্ত আটক

গ্রেপ্তার

ঢাবি শিক্ষার্থীকে জিম্মির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ

বগুড়ায় ৩০০ ইয়াবাসহ কর্মরত ও চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa