
আনাদুলো এজেন্সির তথ্য মতে, বিখ্যাত তুর্কি শিল্পী ওসমান হামিদি বে’র হাতে আঁকা তেল চিত্রকর্মটি গত শনিবার লন্ডনের বনহামসে নিলামে বিক্রির জন্য তোলা হয়। সেখানে এ বিখ্যাত চিত্রকর্মটি ৬৩ লাখ পাউন্ড তথা ৭৪ লাখ ডলারে বিক্রি হয়।
চিত্রশিল্পের ঐতিহাসিকদের তথ্য মতে, ওসমান হামিদি বে ৪১.১ সেন্টিমিটার এবং ৫১ সেন্টিমিটারের (১.৩৪ এবং ১.৬৭ ফুট) কাপড়ের ওপর তেল চিত্র কর্মটিতে নারীর কুরআন পড়ার একটি অনন্য দৃশ্যটি আঁকেন।
শিল্পী ওসমান হামিদ রে-এর আঁকা এ স্থিরচিত্রটি স্বতন্ত্র্য বৈশিষ্ট্য অনন্য অংকন শৈলী বহন করে। ১৮৮০ সালে তিনি এটি তৈরি করেন। এ গুণী শিল্পী ১৯১০ সালে মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



