Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home ধর্ম ২০১৯ সালে হজ্ব করতে গিয়ে দৃষ্টিশক্তি ফিরে পান অন্ধ এই ‘মা’
ইসলাম ধর্ম

২০১৯ সালে হজ্ব করতে গিয়ে দৃষ্টিশক্তি ফিরে পান অন্ধ এই ‘মা’

By Shamim RezaSeptember 10, 20213 Mins Read

২০১৯ সালে হজ্ব করতে গিয়ে দৃষ্টিশক্তি ফিরে পান অন্ধ এই ‘মা’

Advertisement

ধর্ম ডেস্ক : ২০১৯ সালের হজ্বের সফরে সুদানের একজন দৃষ্টি প্রতিবন্ধি বয়স্ক মহিলা আল্লাহর কুদরতে হঠাৎ দৃষ্টি শক্তি ফিরে পান। পবিত্র মক্কায় কাবা শরীফ দেখতে পেয়ে তার অশ্রু গদগদ কণ্ঠে আল্লাহর শোকরিয়া আদায় করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িতে পড়ে।

ভিডিওতে দেখা যায়, মহিলাটি দৃষ্টি শক্তি ফিরে পেয়ে মহিলাটি আনন্দে আত্নহারা হয়ে পড়েছে। এবং কাবা শরীফ দেখতে পেয়ে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছে।

বয়স্ক মহিলাটি বলছেন, তিনি ইবতেদায়ী পড়ার সময় থেকে চোখে দেখতেন না। তার অনেক আশা ছিল, তিনি কুরআন শরীফ দেখে দেখে পড়বেন। সেই মহিলাটির পাশে তার স্বামীকেও উপস্থিত দেখা গেছে।

আরো পড়ুন : পাঁচটি কারণে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়।

১. আদিকাল থেকেই মানুষের মাঝে এ পদ্ধতি চলে আসছে যে যখন কোনো রাজা-বাদশাহর প্রশংসা ও গুণাবলি বর্ণনা করা হয়, তখন সর্বপ্রথম তাঁর সামনে দণ্ডায়মান হতে হয়, তারপর গুণকীর্তন ও প্রশংসা বর্ণনা শুরু করা হয়। নামাজের মধ্যে এ বিষয়টিকেই ইবাদত সাব্যস্ত করা হয়েছে। আর ইবাদতের প্রাণ হলো স্থিতিশীলতা ও একদিকে নিবিষ্ট হওয়া। যতক্ষণ পর্যন্ত ইবাদতকারী নিজ ইবাদতে একটি নির্দিষ্ট দিকে নিজেকে বাধ্য না করবে, ততক্ষণ পর্যন্ত এ নিবিষ্টতা ও স্থিতিশীলতা অর্জিত হবে না। এ জন্য নামাজের ক্ষেত্রে একটি বিশেষ দিক নির্দিষ্ট করা হয়েছে।

২. বাহ্যিকের সঙ্গে অভ্যন্তরের এমন নিবিড় সম্পর্ক আছে যে বাহ্যিককে কোনো এক দিকে অবলম্বন করা হলে অভ্যন্তরকে সেদিক অবলম্বন করার শক্তি প্রদান করে। এ জন্য নামাজে কাবার দিকে মুখ ফেরানো আবশ্যক।

৩. সৃষ্ট জীবের মধ্যে সবার জন্য একটি নির্দিষ্ট কিবলা হওয়া আবশ্যক, যেন তাদের বাহ্যিক ঐক্য দ্বারা অভ্যন্তরীণ ঐক্য শক্তিশালী হয়। আর যখন ইবাদতের নূর ও বরকত অর্জনে বাহ্যিক ও অভ্যন্তর উভয় সমন্বয় হয়ে যাবে, তখন অন্তর জ্যোতির্ময় হওয়ার ক্ষেত্রে বিরাট প্রভাব সৃষ্টি হবে। যেমন—এক স্থানে যদি অনেক বাতি প্রজ্বালন করা হয়, তখন সে স্থান অনেক আলোকিত হয়। এ জন্যই জুমা ও জামাতের বিধান প্রবর্তন করা হয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে এক মহল্লার লোকেরা সমবেত হয় আর জুমার জামাতে এক শহরের লোকেরা সমবেত হয়; আবার হজের সময় বিশ্বের সব মুসলমান সমবেত হয়। সমবেত হওয়া ইবাদতের নূরকে বৃদ্ধি করার কারণ হয়। যেহেতু বিশ্বের সব মুসলমান একই স্থানে সব সময় একত্র হওয়া অসম্ভব, এ জন্য সে স্থানের দিকটাকে ওই স্থানের পর্যায়ে গণ্য করে নামাজে সেদিকে ফেরার বিধান প্রদান করা হয়েছে।

৪. এক দল মানুষ শিরকে লিপ্ত হয়। তারা জড় ও জীবের পূজা করে। এটা তাদের উপাসনার একটি ধরন। মহান আল্লাহ তাঁর ইবাদতের পদ্ধতিকে বিশুদ্ধ করতে চেয়েছেন, যাতে ইবাদত শিরকমুক্ত হয়। এদিকে প্রত্যেক মুসলমানের বিশ্বাস ছিল যে মক্কায় বাইতুল্লাহকে একত্ববাদের মহান এক প্রচারক হজরত ইবরাহিম (আ.) নির্মাণ করেছেন এবং শেষ জামানায় তাঁরই বংশধরের এক মহান ব্যক্তি হজরত মুহাম্মদ (সা.) পূর্ণ শরিয়ত নিয়ে আত্মপ্রকাশ করবেন। এবং তিনি তাওহিদ তথা একত্ববাদের আদর্শকে পুনর্জীবিত ও পূর্ণ করবেন। তাই মহান আল্লাহর একত্ববাদের শিক্ষাকে পূর্ণ করার লক্ষ্যে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়।

৫. কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় যায়, তখন সে জায়গায় যাওয়ার জন্য যে আদব-শিষ্টাচার রয়েছে, তার অনুসরণ করা হয়। পাশাপাশি এই শিষ্টাচার ওই ব্যক্তির প্রাপ্য হিসেবে ধরা হয়। যেমন—কোনো সিংহাসনে উপবিষ্ট ব্যক্তিকে যদি ঝুঁকে সালাম করে তখন এর দ্বারা উদ্দেশ্য হলো সিংহাসনে উপবিষ্ট সত্তা, সিংহাসন নিজে নয়। সুতরাং ‘বাইতুল্লাহ’ শব্দ দ্বারাও এদিকে ইঙ্গিত করা হয়েছে যে ঘর উদ্দেশ্য নয়, বরং ঘরের মালিক উদ্দেশ্য। অর্থাৎ কাবার দিকে ফিরে নামাজ পড়া হলেও মূলত নামাজ কাবার মালিকের জন্য।

এসব কারণে মুসলমানরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করে। [আল্লামা আশরাফ আলী থানভি (রহ.) রচিত ‘আহকামে ইসলাম আকল কি নজর মে’ থেকে সংক্ষিপ্ত ভাষান্তর]

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

June 29, 2026
উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

June 27, 2026
হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

June 26, 2026

Latest News

মানুষ

দুনিয়ার মোহে অন্ধ মানুষের পরিণতি

উপদেশ

সুন্দর উপদেশের গুরুত্ব ও প্রয়োজনীয়তা

হিংসা

হিংসা এমন আগুন, যা আগে নিজের হৃদয়ই পুড়িয়ে দেয়

সময়

সময়ের আবর্তনে শিক্ষা: নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধির অঙ্গীকার

সময়

সময়ের পরিবর্তন: আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ

রোজা

আশুরার রোজা কেন গুরুত্বপূর্ণ? হাদিসে যা বলা হয়েছে

Gosol

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

আশুরার রোজা

কবে থেকে শুরু আশুরার রোজা? যা জানা জরুরি

ইসলাম

সম্পর্ক রক্ষায় ইসলাম যে শিক্ষা দেয়

নতুন গিলাফে

হিজরির নতুন বছরে নতুন গিলাফে পবিত্র কাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa