ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছে চাঁদপুরের কচুয়ায় ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হওয়া অন্তরা (১৮)।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টায় পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের আত্মীয়-স্বজন এবং স্থানীয়রা।

জানা যায়, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা মোতাবেক বিয়েটি পারিবারিকভাবে সম্পন্ন হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়াও উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড়-হায়াতপুর গ্রামের সরকার বাড়ির পরেশ সরকারের ছেলে শম্ভু সরকারের কাছে নারায়ণগঞ্জ থেকে ছুটে আসে অন্তরা। দীর্ঘদিন শম্ভু সরকার মেয়েটির ফোন রিসিভ না করা এবং তাকে এড়িয়ে চলায় বিয়ের দাবিতে ছেলের বাড়িতে এসে উঠে। একপর্যায়ে সে ঘুমের ওষুধ খায়। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে দুই পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে বিয়ের সম্পন্ন করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মানিক হোসেন বলেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে একজন ইউপি সদস্য হিসেবে মেয়েটিকে নিজের হেফাজতে রেখে বিয়ে দিতে পেরেছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.