জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে গ্রিনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের আরও তিন যাত্রী। মঙ্গলবার (৯ জুলাই) ভোর ৬টায় মীরসরাই ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিহত বাসচালকের নাম আলী হোসেন (৫৬)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদিউল আলমের ছেলে।

আহতরা হলেন– তৈমুর খান, রাজু মিয়া ও তরিকুল ইসলাম।
বাস

Advertisement

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ আরম্ভ করি। এ সময় বাসের কিছু অংশ কেটে আটকে পড়া বাসচালককে উদ্ধার করা হয়েছে। বাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে গেছে।’

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আলমগীর বলেন, ‘বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে আটকে যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসচালকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

‌‘জনগণের কথা চিন্তা করে গতবছর জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.