স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। (ফাইল ছবি)
Advertisement

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বড় ভাই প্রকৌশলী মো. শফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

গতকাল সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মোঃ তাজুল ইসলাম বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম রূপপুর পারমানবিক প্রকল্পের প্রকল্প পরিচালক ও এ প্রকল্পে প্রকৌশল পরামর্শক ছাড়াও দেশের বৃহত্তম নির্মাণসমূহে পরামর্শক হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মন্ত্রী শোক বার্তায় আরো জানান, তিনি ছিলেন দেশের একজন সফল উদ্যাক্তা এবং তৈরি পোশাক শিল্পের অগ্রপথিক। তাঁর মৃত্যুতে জাতি এক সূর্য সন্তানকে হারালো। মো. শফিকুল ইসলামের অবদান দেশে চির স্মরণীয় হয়ে থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.