
গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কমিটির সভাপতি জামিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সংগঠনের সহ-সভাপতি মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান, কোষাধ্যাক্ষ মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক জুয়েল খান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসাইন শুভ,সদ্য সাবেক সভাপতি জি এম আতিক ও সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমানসহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা।

দুই বছর মেয়াদী এই কমিটির পঞ্চম নির্বাচন গত ১৩ ফেব্রুয়ারি রমনায় বিটিআরসির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নতুন কমিটি কমিশনের কর্মচারীদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে কাজ করবে বলে জানান সংগঠনের সভাপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



