Advertisement

জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য হতে লড়তে চান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির এক ডজনেরও বেশি নেতা। এ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ শুক্রবার (৫ মার্চ) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

আগামী ১০ মার্চ পর্যন্ত দলটি এ আসনে মনোনয়নপ্রত্যাশী নেতাদের ফরম কেনার সুযোগ দেবে। তবে শুরুর দিনেই দলের চারজন নেতা ফরম কিনেছেন। তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানমন্ডীর রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন বলে শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন।

ফরম কেনা নেতারা হলেন- আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, চট্টগ্রাম এক্স শাহীন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল বাকীন ভূঁইয়া ও সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

কুয়েতে মানব ও অর্থপাচারের মামলায় এ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের সাজা হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি আসনটি শূণ্য ঘোষণা করা হয়। এরপর বুধবার (৩ মার্চ) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী- আগামী ১১ এপ্রিল ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে বেশ কয়েজন নেতা দলের উচ্চ পর্যায়ে দৌঁড়ঝাপ শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী।

তাদের পক্ষে নেতাকর্মী ও সমর্থকরা আলাদাভাবে ফেসবুকে প্রচারণাও শুরু করেছেন। এরমধ্যে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা নুরউদ্দিন চৌধুরী নয়নকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য জোরালোভাবে দাবি তুলছেন। তাকে সমর্থনের বিষয়টি ফেসবুকে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে।

নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘আমি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি সুফল জনগণের মাঝে সুষমভাবে পৌঁছে দেয়ার জন্য প্রশাসনের সঙ্গে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি। আমাদের সাংগঠনিক তৎপরতা ও মানবিক কর্মকান্ডে দিনদিন আওয়ামী লীগের জনসমর্থন বাড়ছে। এখন দলের নেতাকর্মীরা আমাকে এমপি মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছেন। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর আমার শতভাগ আস্থা রয়েছে।’

এদিকে লক্ষ্মীপুর-২ আসন থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম আর মাসুদ ও নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মিঠু দলীয় মনোনয়ন পেতে তদবির চালিয়ে যাচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.