Advertisement
জুমবাংলা ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে সেই দেশে অনুষ্ঠিতব্য ‘International Defence Exhibition (IDEX-2021)’ এবং ‘Navy Defence Exhibition (NAVDEX-2021)’ এ অংশ নিতে নৌপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা ত্যাগ করেছেন।

নৌপ্রধানের ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া এবং প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে নৌবাহিনী প্রধান NAVDEX-2021 এবং IDEX-2021 উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

পাশাপাশি তিনি উক্ত প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রত্যয় পরিদর্শন করবেন। নৌপ্রধানের উক্ত সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোড়দার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফর শেষে নৌপ্রধান আগামী ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। সূত্র: আইএসপিআর 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.