Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অগ্নিদ্বগ্ধ ঝুমার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অগ্নিদ্বগ্ধ ঝুমার

By rskaligonjnewsJanuary 16, 2020Updated:January 16, 20202 Mins Read

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না অগ্নিদ্বগ্ধ ঝুমার

Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি আব্দুল আউয়ালের মেয়ে ঝুমা (৬)। অসহায় হতদরিদ্র পরিবারটির নিজেদের কোন জমি নেই, ঠাঁই মিলেছে সরকারী জমির উপর একটি কুঁড়ে ঘরে। তিন ছেলে ও এক মেয়ে ঝুমাকে রেখে মা মারা গেছে তিন বছর আগে। এর মধ্যে ঝুমার এক ভাই আবার প্রতিবন্ধি। বাবাও একজন বুদ্ধি প্রতিবন্ধী। মায়ের শূন্যতায় পরিবারের একমাত্র এই মেয়ে শিশুর কাঁধে পড়েছিল সংসারের পাঁচ সদস্যের রান্নাসহ ঘর সামলানোর যাবতীয় দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে দিন পনের আগে আগুনে ঝলসে গুরুতর আহত হয় ঝুমা। কিন্তু আগুনে ঝলছে যাওয়া ছোট্ট এই শিশুটিচিকিৎসার ব্যবস্থা হয়ে উঠেনি আজও।

দিনদিন ক্ষতস্থান গুলো দগ্ধ ঘাঁয়ে পরিপূর্ণ হয়ে উঠছে, ধরেছে পঁচনও। শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীদের মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলেও ঝুমার চিকিৎসায় সমাজের কোন দায়িত্বশীল এগিয়ে আসেননি।

ঝুমার স্বজনরা জানান, মায়ের শূণ্যতায় এই শিশুকেই রান্না করতে হতো। এতে মাঝে মধ্যে তার সাহায্যকারী হিসেবে থাকতো তার প্রতিবন্ধী বাবা। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় বাবার সাথে রান্না করার সময় অসাবধানতাবশত শরীরে আগুন ধরে যায়। এতে ডান পা কোমর থেকে ঝলসে যায়। স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাবে অর্থের অভাবে তারা ঢাকায় না গিয়ে বাড়ী ফিরে আসেন।

ঝুমার বাবা আব্দুল আউয়াল জানান, চিকিৎসকরা তার মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তাদের কাছে ঢাকা যাওয়া বা চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য তার কাছে কোন অর্থ ছিল না। তাই ঝুমাকে নিয়ে বাড়ী ফিরে আসি। এখন প্রতিনিয়ত অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। অর্থের যোগানের ব্যবস্থা করতে না পারায় বাড়ীতে রেখেও চিকিৎসা দিতে পারছি না। চোখের সামনেই আমার মেয়ের কষ্ট ও যন্ত্রনা দেখতে হচ্ছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক খান জানান, এই শিশুটি চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় তারা চিকিৎসা না করে শিশুটিকে বাড়ীতে নিয়ে গেছেন। দীর্ঘদিন শিশুটি চিকিৎসা না পাওয়ায় তার যন্ত্রনা ও ঘাঁ থেকে পঁচনের অবস্থা সৃষ্টি হতে পারে। জরুরী ভিক্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া প্রয়োজন। অন্যথায় পা হারাতে হতে পারে শিশুটির।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, অর্থের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে না পারা দুঃখজনক বিষয়। বিষয়টি কেউ তাকে এখনও অবহিত করেনি। তবে তিনি জরুরী ভিক্তিতে বিষয়টি খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa