ধর্ম ডেস্ক : রমজানের রোজা মুসলমানের জন্য ফরজ ইবাদত। আল্লাহ তায়ালা এ ইবাদতকে যুগে যুগে সব জাতির ওপরই ফরজ করেছিলেন। আর এ রোজার মাধ্যমেই মানুষ তাকওয়াবান হবে।

Advertisement

চলুন জেনে নেয়া যাক যেসব কাজ করলে রোজা ভেঙ্গে যাবে-

* কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেলে।
* কেউ ইচ্ছা করে কিছু পান করলে।
* কেউ যদি স্ত্রীর সঙ্গে দিনের বেলায় মেলামেশা এবং বীর্যপাত হয় তবে তার রোজা ভেঙে যাবে।
* কেউ ইচ্ছা করে বমি করলে।
* কেউ যদি হস্তমৈথুন করে, আর তাতে বীর্যপাত হয়।
* দিনের বেলায় হিজামা বা সিঙ্গা লাগালে, আর তাতে যদি চায়ের কাপ পরিমাণ রক্ত বের হয়।
* ধূমপান করলেও রোজা ভেঙে যাবে।

ইচ্ছা করে কেউ যদি এ সাতটি কাজ করে তবে তাদের রোজা ভেঙে যাবে। আর এ কাজে ওই ব্যক্তির জন্য রোজার কাজা ও কাফফারা আদায় করতে হবে। রোজার কাফফারা হলো- একটি রোজার জন্য লাগাতার ৬০টি রোজা রাখতে হবে। এর মধ্যে যদি কেউ রোজা ভেঙে ফেলে তবে তাকে পুনরায় আবার ৬০টি রোজা রাখা শুরু করতে হবে।

কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ভেঙে ফেলেন কিন্তু এখন একাধারে ৬০টি রোজা রাখা সম্ভব নয়; অসুস্থ। তবে তার কী করণীয়? সে ক্ষেত্রে কাফফারা হলো- ৬০ জন মিসকিনকে একবেলা খাবার খাওয়াবে। আর তাতে ওই ব্যক্তির রোজার কাফফারা আদায় হয়ে যাবে।

একটা কথা মনে রাখতে হবে- রমজানের রোজা পালনের যে মর্যাদা ও ফজিলত। কাফফারা আদায়কালে সে রোজার মর্যাদা ও ফজিলত রমজানের রোজার মতো নয়। তাই ইচ্ছা করে রমজানের রোজা ভেঙে ফেলার কোনো সুযোগই নেই। এ কাজগুলো থেকে বিরত থাকা জরুরি। আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে রোজার সময় বিশেষ করে রমজানের দিনের বেলায় উল্লিখিত ৭টি কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

২৪ ঘণ্টায়ই বদলে গেল নারায়ণগঞ্জের দৃশ্যপট!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.